ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাদি হত্যা মামলার আসামি ভারতে গ্রেপ্তার, আনা হচ্ছে ঢাকায় মিউজিক ইন্ডাস্ট্রির বৈষম্য নিয়ে স্পষ্ট কথা বললেন শ্রেয়া ঘোষাল ঘুষের অভিযোগ ফাঁস: বিচারপ্রক্রিয়া ‘শতভাগ প্রশ্নবিদ্ধ’ বললেন চিফ প্রসিকিউটর জনগণের শক্তির কাছে হার মানে সব শক্তি: মির্জা ফখরুল মক্কা-মদিনায় বিপাকে ৩৫০০ বাংলাদেশি নাগরিক ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম কাল থেকে শুরু বেনজির আহমেদের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি ছয় মাস পর্যন্ত লড়াই চালিয়ে যেতে সক্ষম ইরান, শিগগিরই আসতে পারে উন্নত ক্ষেপণাস্ত্রের ব্যবহার বিএনসিএফ ঝিনাইদহ জেলা শাখার নব গঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হলেন মশিউর রহমান। ৯ দিনের মাথায় সিলেটে আবারও নারী ছিনতাইয়ের শিকার

যতদিন আছি, একতা নিয়েই থাকব : প্রধান উপদেষ্টা

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:১৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ঐক্যের মধ্যদিয়ে এই সরকারের জন্ম। ছাত্ররা জুলাই ঘোষণাপত্র দেয়ার দাবি তুলেছে। ঐক্যবদ্ধভাবে এটা করতে না পারলে এর উদ্দেশ্য ব্যাহত হবে। এমন হলে এটার দরকারও নেই। এজন্যই আজ সব রাজনৈতিক দলের সঙ্গে বসা। সবাইকে দেখে সাহস পাচ্ছি। আমি যতদিন আছি, এই একতা নিয়েই থাকব।

জুলাই ঘোষণাপত্র নিয়ে বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সর্বদলীয় বৈঠকের শুরুতে এ কথা বলেন প্রধান উপদেষ্টা। বিকেল ৪টায় এই বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক কমিটি, গণ অধিকার পরিষদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গণতন্ত্রের মঞ্চ, জাতীয় গণফ্রন্ট, খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক ও রাজনৈতিক সংগঠন অংশগ্রহণ করেছে।

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের সবার সঙ্গে দেখা হলে, বসতে পারলে আমার খুব ভালো লাগে। সাহস পাই। কারণ এই সরকারের জন্ম হয়েছে ঐক্যের মধ্যদিয়ে। যখন আশপাশে আপনাদের দেখি না তখন নিজেকে দুর্বল মনে হয়। যখন আবার আপনাদের দেখি তখন মনে হয় সবাই এক আছি। একতাতেই আমাদের জন্ম, একতাতেই আমাদের শক্তি।

তিনি বলেন, মাঝখানে একদিন ছাত্ররা এসে বলল তারা একটি ঘোষণাপত্র দেবে। প্রোক্লামেশন দেবে। আমি বুঝতে চাইলাম কি প্রোক্লামেশন। তারা বলল। আমি বললাম এটা হবে না। আমার চাওয়াটাও ঠিক হবে না, তোমাদের করাটাও ঠিক হবে না। তোমরা যদি আবার ৫ আগস্টে ফেরত যেতে চাও, তাহলে ওই ঘটনার পুনরাবৃত্তি করতে হবে। ৫ আগস্টের অনুভূতি ছিল একতার অনুভূতি। তোমরা যদি করতে চাও সবাইকে নিয়ে করতে হবে। যেভাবে একতাবদ্ধ হয়ে আন্দোলন করেছিলে, সেভাবেই একতাবদ্ধ হয়ে এটা করতে হবে। তারা আমার কথায় খুব একটা খুশি হয়নি। পরে অবশ্য তারা বুঝতে পারলো একতাবদ্ধ হয়েই ঘোষণাপত্র দিতে হবে। সেখান থেকেই এই আলাপ শুরু।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

হাদি হত্যা মামলার আসামি ভারতে গ্রেপ্তার, আনা হচ্ছে ঢাকায়

যতদিন আছি, একতা নিয়েই থাকব : প্রধান উপদেষ্টা

আপডেট সময় : ০৮:১৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫