ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

ইতালিতে ঝগড়া, কিশোরগঞ্জে সংঘর্ষে নিহত ১

কিশোরগঞ্জের হাওড় উপজেলা অষ্টগ্রামে বর্তমান ও সাবেক দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে এখতার মিয়া (৫০) নামে একজন নিহত এবং পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। ইতালিতে থাকা দুই পক্ষের লোকের ঝগড়াকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয় বলে জানা গেছে।

শুক্রবার বিকালে অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়নের উত্তরপাড়ার এ ঘটনা ঘটে। এ সংঘর্ষের ঘটনায় খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়ন পরিষদের  বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন খান ও সাবেক চেয়ারম্যান মুক্তার খাঁসহ ১২ জনকে আটক করেছে পুলিশ।

নিহত এখতার মিয়া উত্তরপাড়া গ্রামের ছমেদ আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আব্দুল্লাহপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন খান ও সাবেক চেয়ারম্যান মুক্তার খাঁ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে।

সূত্রমতে, আনোয়ার হোসেন চেয়ারম্যানের এক ভাই ও মুক্তার খাঁর এক বিয়াই ইতালিতে থাকেন। সম্প্রতি টাকার দেনা পাওনা নিয়ে ইতালিতে তাদের মধ্যে ঝগড়া-বিবাদের ঘটনা ঘটে। আর দুই প্রবাসী বাংলাদেশিদের এমন ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।  এর জের ধরে কিশোরগঞ্জের হাওড় উপজেলা অষ্টগ্রামে তাদের নিজ বাড়িতে বৃহস্পতিবার দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও সংঘর্ষ ঘটার পরিস্থিতি তৈরি হয়। শেষ পর্যন্ত পুলিশ ও স্থানীয় লোকজনের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এর জের ধরে শুক্রবার বিকালে ওই দুই ইউনিয়নের সাবেক ও বর্তমান চেয়ারম্যানদের সমর্থনরা দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় এখতার মিয়া বল্লমের আঘাতে ঘটনাস্থলেই মারা যান। এছাড়া তিন পুলিশসহ উভয়পক্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

অষ্টগ্রাম থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় ওই দুই চেয়ারম্যানসহ ১২ জনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

ইতালিতে ঝগড়া, কিশোরগঞ্জে সংঘর্ষে নিহত ১

আপডেট সময় : ০৯:২১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪