ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অতিরিক্ত কাজকে স্বাভাবিক ভাবা—এই প্রবণতা বন্ধ করা এখন জরুরি মমতার দলের সাবেক সাংসদ দীনেশ ত্রিবেদী হচ্ছেন বাংলাদেশে ভারতের নতুন রাষ্ট্রদূত শিবিরের সাবেক নেতাদের এনসিপিতে ফেরার হিড়িক সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026 বগুড়ায় নীরব ভোট, শেরপুর-৩ এ জামায়াতের বর্জন—নির্বাচনে ছায়া উত্তেজনা কুমিল্লা বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুনে ৩ বাস ভস্মীভূত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন সোহেল রানা অধ্যাদেশ ইস্যুতে উত্তাপ, ড. ইউনূসকে রাস্তায় নামতে বললেন নাহিদ নববর্ষে পরিবর্তন, ‘মঙ্গল’–‘আনন্দ’ ছেঁটে ‘বৈশাখী শোভাযাত্রা’ ঘোষণা ঘোড়া বিক্রি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: ওসি খন্দকার নাসির উদ্দিনের প্রতিবাদ

বিএনপি নির্বাচনের কথা বললে উপদেষ্টাদের মন খারাপ হয়ে যায়: মেজর হাফিজ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৯:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

বিএনপি নির্বাচনের কথা বললে উপদেষ্টাদের মন খারাপ হয়ে যায় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এদিন হাফিজ বলেন, আমরা অতি দ্রুত নির্বাচন চাই, যে সংস্কারের কথা বলেন শেখ হাসিনার পলায়নের মাধ্যমে ৮০ ভাগ সংস্কার হয়েছে। এখন আর সংস্কারের প্রয়োজন নেই এখন প্রয়োজন নির্বাচনী ব্যবস্থা সংস্কার। নির্বাচন দিতে যত দেরি হবে, তত শেখ হাসিনার ষড়যন্ত্র বৃদ্ধি পাবে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির এ নেতা বলেন, যে সংস্কার করতে চান সেই সংস্কারের অধিকার আপনাদের নাই, জনগণের নির্বাচিত প্রতিনিধি সংস্কার করবে।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, এদেশে কিংস পার্টি গঠন হতে চলেছে, কিংস পার্টির ভবিষ্যৎ কখনোই ভালো ছিল না, ভালো হবেও না। নির্বাচনের নামে প্রহসনের ফলে একদল দুর্বৃত্ত ক্ষমতায় বসে ছিল। কিংস পার্টির নামে এসব দুর্বৃত্তদের দলে ফেরানোর চেষ্টা চলছে।

তিনি বলেন, জুলাই-আগস্টের অবদান রাখা শিক্ষার্থীদের আমরা স্বাগত জানাই। তবে কিংস পার্টি গঠনের চেষ্টা করবেন না।

নিউজ২১/রি.

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অতিরিক্ত কাজকে স্বাভাবিক ভাবা—এই প্রবণতা বন্ধ করা এখন জরুরি

বিএনপি নির্বাচনের কথা বললে উপদেষ্টাদের মন খারাপ হয়ে যায়: মেজর হাফিজ

আপডেট সময় : ০৮:২৯:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫