ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

এবার মণিপুরে দুই গ্রামে বন্দুক-বোমা হামলা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:১৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
  • ৭০ বার পড়া হয়েছে

মণিপুরে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এবার ভারতের রাজ্যটির দুই গ্রামে বন্দুক ও বোমা হামলা চালিয়েছে সশস্ত্র ব্যক্তিরা। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ওই এলাকার মানুষদের মাঝে উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, পূর্ব ইম্ফল জেলার সানাসাবি ও থামনাপোকপি গ্রামে ওই হামলার ঘটনা ঘটে। নিরাপত্তা বাহিনী পাল্টা ব্যবস্থা নিয়েছে।

সানাসাবি গ্রাম ও আশাপাশের এলাকায় পাহাড়ের ওপর থেকে বেলা পৌনে ১১টার দিকে সশস্ত্র ব্যক্তিরা গুলি ও বোমা ছোড়ে। এতে আতঙ্কে স্থানীয়রা ছোটাছুটি শুরু করে। এর কিছুক্ষণ পর থামনাপোকপি গ্রামেও হামলা চালানো হয়।

সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের সদস্যসহ (সিআরপিএফ) নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখান থেকে বেশ কয়েকজন নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিকে উদ্ধার করেছে।

গত বছরের মে মাস থেকে এখন পর্যন্ত রাজ্যের মেইতেই এবং কুকি-জো সম্প্রদায়ের মধ্যে সহিংসতা সহিংসতায় ২৫০ জনের বেশি মানুষ নিহত ও হাজারো মানুষ ঘরছাড়া হয়েছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

এবার মণিপুরে দুই গ্রামে বন্দুক-বোমা হামলা

আপডেট সময় : ০২:১৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪