ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

ব্রাজিলে সেতু ভেঙে এসিডবাহী ট্যাঙ্কার নদীতে, নিহত ১

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:২৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
  • ৯২ বার পড়া হয়েছে

ব্রাজিলে একটি সেতু ভেঙে পড়ে একজন নিহত হয়েছেন ও পাঁচজন নিখোঁজ রয়েছেন। এ দুর্ঘটনায় সালফিউরিক এসিডবাহী একটি ট্যাঙ্কারসহ তিনটি ট্রাক তোকানটিনস নদীতে পড়ে ডুবে যায়। রবিবার বিকেলে ব্রাজিলের উত্তরাঞ্চলীয় ও উত্তরপূর্বাঞ্চলীয় দু’টি রাজ্যকে সংযোগকারী একটি সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির জাতীয় পরিবহণ পরিকাঠামো বিভাগ জানায়, তোকানটিনস রাজ্যের আগিয়ানোপলিস শহরের সঙ্গে মারেনেও রাজ্যের ইসতেৃইতো শহরকে সংযোগকারী ৫৩৩ মিটার দীর্ঘ সেতুটির মাঝের স্প্যান স্থানীয় সময় রোববার বিকালে ভেঙে পড়ে।

দমকল পরিষেবার তথ্যের বরাত দিয়ে রয়টার্স জানায়, এ ঘটনায় একজন নিহত হয়েছেন ও অপর একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ঘটনার সময় আগিয়ানোপলিস শহরের কাউন্সিলর ইলিয়াস জুনিয়র কর্তৃপক্ষের কাছে সেতুটির সমস্যা তুলে ধরতে একটি ভিডিও করছিলেন। তার অভিযোগ, সেতুটি ভারী ভারী ট্রাক বহন করার মতো অবস্থায় আর ছিল না। ভিডিওতে তিনি সেতুটির মাঝ বরাবর একটি ফাটল তুলে ধরছিলেন।

এ সময় তার সামনেই মাঝের স্প্যানটি ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে তিনি দৌঁড়ে পেছনে চলে আসেন। তার করা ভিডিওটি রয়টার্স স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি। জুনিয়র এ ঘটনার বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিভাবে সাড়া দেননি।

প্রাথমিক হিসাব অনুযায়ী, এ দুর্ঘটনায় তিনটি ট্রাক, একটি গাড়ি ও একটি মোটরসাইকেল নদীতে পড়ে যায়। এসব যানবাহনে অন্তত ১১ জন ছিলেন। নদীটি গভীরতা ৫০ মিটারেরও বেশি।

তোকানটিনস রাজ্যের দমকল বাহিনী জানায়, ডুবে যাওয়া একটি ট্যাঙ্কার থেকে সালফিউরিক এসিড বের হচ্ছে এমনটি শনাক্ত হওয়ার পর ডুবুরিরা সন্ধ্যার দিকে উদ্ধার প্রচেষ্টা স্থগিত করেন।

জুসেলিনো কুবিশেকি জি অলিভেইরা সেতুটি ১৯৬০ সালে উদ্বোধন করা হয়েছিল। স্টিলের পাত, লোহার রড বসিয়ে মজবুতভাবে তৈরি করা সেতুটি ব্রাজিলের বিআর-২২৬ মহাসড়কের অংশ ছিল।

এই মহাসড়কটি রাজধানী ব্রাজিলিয়াকে ব্রাজিলের নিম্ন আমাজন অঞ্চলের বন্দর শহর বেলিংয়ের সঙ্গে যুক্ত করেছে। আগামী বছর বেলিংয়ে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন হওয়ার কথা আছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

ব্রাজিলে সেতু ভেঙে এসিডবাহী ট্যাঙ্কার নদীতে, নিহত ১

আপডেট সময় : ১২:২৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪