ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাখিপ্রেমীর উদ্যোগে পাবনার প্রকৃতিতে মুক্তি পেল আটটি পাতিসরালি ২৫০ বছরে পুরনো মাছের মেলা কালিগঞ্জ বিনিরাইলে মাছের মেলা বাঞ্ছারামপুরে ইউএনও’র অকাল প্রয়াণে শোকের ছায়া জুলাই সনদের প্রস্তাবনা উপেক্ষা, ৫ শতাংশ নারী প্রার্থীও দেয়নি দলগুলো এরফানের ফাঁসি কার্যকর হলে কড়া প্রতিক্রিয়ার হুঁশিয়ারি ট্রাম্পের শারীরিক অসুস্থতায় শুটিং বাতিল করলেন শবনম ফারিয়া থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ধসে প্রাণ গেল ২২ জনের ‘হ্যাঁ’ ভোটে সমর্থন দেবে বিএনপি, গণভোট নিয়ে জানালেন নজরুল ইসলাম খান ইরানে চলমান বিক্ষোভে প্রাণ গেল প্রায় দুই হাজার মানুষের পাসপোর্টের শক্তিতে সামান্য অগ্রগতি, উন্নতির পথে বাংলাদেশ

আলবেনিয়ায় ১ বছরের জন্য নিষিদ্ধ হচ্ছে টিকটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২১:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
  • ৪৮ বার পড়া হয়েছে

গতমাসে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করার পর আগামী বছর থেকে এক বছরের জন্য ভিডিও অ্যাপ টিকটক নিষিদ্ধ করেছেন আলবেনিয়ান সরকার। রোববার (২২ ডিসেম্বর) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, নভেম্বরে ওই ছুরিকাঘাতের ঘটনায় দেশটির স্থানীয় মিডিয়া জানিয়েছে যে সোশ্যাল মিডিয়ায় দুই কিশোরের মধ্যে তর্কের পরে হত্যার ঘটনা ঘটে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে নাবালকদের হত্যাকে ভিডিও ছড়িয়ে পড়ে। অনেকেই সেই হত্যাকে সমর্থন করার বিষয়টি আরও জটিল হয়ে ওঠে।

এমন ঘটনার পর প্রধানমন্ত্রী এডি রামা দেশজুড়ে অভিভাবকদের ও শিক্ষকদের সাথে বৈঠকের পর অ্যাপটি এক বছরের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেন।

শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানায় প্রধানমন্ত্রী এডি রামা। তিনি বলেন, “এক বছরের জন্য, আমরা সকলের জন্য এটি সম্পূর্ণরূপে বন্ধ করে দেব। আলবেনিয়াতে কোন টিকটক থাকবে না।”

প্রধানমন্ত্রী রামা স্কুলে ও বাইরের কিশোরদের মধ্যে সহিংসতার জন্য সোশ্যাল মিডিয়া এবং বিশেষ করে টিকটককে দায়ী করেছেন।

উল্লেখ্য, ফ্রান্স, জার্মানি এবং বেলজিয়ামসহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশগুলোর সরকার। এছাড়াও গত মাসে অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সম্পূর্ণভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার অনুমোদন দিয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পাখিপ্রেমীর উদ্যোগে পাবনার প্রকৃতিতে মুক্তি পেল আটটি পাতিসরালি

আলবেনিয়ায় ১ বছরের জন্য নিষিদ্ধ হচ্ছে টিকটক

আপডেট সময় : ১২:২১:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪