ঢাকা ০৭:২২ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

প্রথম ম্যাচে টাইগাররা পেল ভারতকে, ২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান

  • খেলা প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৪৮:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
  • ৮২ বার পড়া হয়েছে

নিয়ে দীর্ঘ জটিলতার অনেক জলঘোলার পর ভারতের প্রস্তাবিত হাইব্রিড মডেলেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ৮ দলের এই টুর্নামেন্ট। সেই সঙ্গে পাকিস্তানের জুড়ে দেওয়া শর্ত মেনে আগামী তিন বছর চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশ আইসিসির ইভেন্টগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলার ব্যাপারে সমঝোতায় পৌঁছেছে।

হাইব্রিড মডেলের ওপর সিলমোহর দিলেও এই টুর্নামেন্ট নিয়ে সূচি ঘোষণা করতে পারছে না আইসিসি। আনুষ্ঠানিকভাবে সূচি ঘোষণা না হলেও অন্তত কিছুটা আভাস পাওয়া গেল কবে শুরু হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি।

আন্তর্জাতিক কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালে ১৯ ফেব্রুয়ারি শুরু হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি। আয়োজক পাকিস্তানই প্রথম ম্যাচ খেলবে। রিপোর্ট অনুযায়ী, করাচিতে প্রথম ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে পরের দিন, ২০ ফেব্রুয়ারি। প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ ভারত। এই দুই দলের খেলা হবে নিরপেক্ষ দেশে।

নিজেদের দ্বিতীয় ম্যাচেই পাকিস্তান দলের মুখোমুখি হতে পারে ভারত। সেই ম্যাচটি হবে ২৩ ফেব্রুয়ারি। সম্ভবত দুবাইয়ে এই ম্যাচ হতে পারে। গ্রুপে ভারতের শেষ ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২ মার্চ। এই ম্যাচও হতে পারে নিরপেক্ষ ভেন্যুতে।

প্রথম সেমিফাইনাল হতে পারে ৪ মার্চ। ৫ মার্চ হতে পারে দ্বিতীয় সেমিফাইনাল। দুটি সেমিফাইনালের একটি পাকিস্তানে হলেও অন্যটি নিরপেক্ষ ভেন্যুতে হতে পারে। এমনকি ৯ মার্চ ফাইনাল হবে নিরপেক্ষ ভেন্যুতে। ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। অর্থাৎ ভারত না উঠলেও পাকিস্তানে হচ্ছে না ফাইনাল।

কয়েকদিন আগেই জানা গিয়েছে, পাকিস্তান এবং দুবাই যৌথভাবে এই টুর্নামেন্টের ম্যাচ আয়োজন করবে। পিসিবি এবং বিসিসিআই উভয়েই দুবাইতে ম্যাচ খেলার জন্য সম্মত হয়েছে। ভারতের ম্যাচ গুলি দুবাইতে হবে।

প্রাথমিকভাবে ঠিক হয়েছিল, নিরপেক্ষ দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত। সেখানেই নিজেদের ম্যাচ খেলবে ভারত। কিন্তু মরুদেশ নিয়ে পাকিস্তানের তাতে আপত্তি রয়েছে। পিসিবি চাইছে, ভারতের ম্যাচগুলি শ্রীলঙ্কাতে হোক। এই সমস্যায় এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করতে পারেনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

পাকিস্তান চাইছে ২০৩১ সাল পর্যন্ত ভারতের মাটিতে হওয়া সব আইসিসি ইভেন্ট হবে হাইব্রিড মডেলে। তবে ২০৩১ সাল পর্যন্ত না হলেও ২০২৭ সাল পর্যন্ত ভারতের মাটিতে যে আইসিসি ইভেন্টগুলো আছে সেগুলো হাইব্রিড মডেলেই হতে হবে।

আইসিসি এবং বিসিসিআই এই শর্ত পুরোপুরি না মানলেও আংশিকভাবে মানতে রাজি হয়েছে। এরফলে ২০২৫ সালের মহিলাদের একদিনের বিশ্বকাপ এবং ২০২৬ সালে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে।

চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য গ্রুপ বিন্যাস
গ্রুপ ‘এ’: ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ড

গ্রুপ ‘বি’: অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

প্রথম ম্যাচে টাইগাররা পেল ভারতকে, ২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান

আপডেট সময় : ১২:৪৮:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪