ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অতিরিক্ত কাজকে স্বাভাবিক ভাবা—এই প্রবণতা বন্ধ করা এখন জরুরি মমতার দলের সাবেক সাংসদ দীনেশ ত্রিবেদী হচ্ছেন বাংলাদেশে ভারতের নতুন রাষ্ট্রদূত শিবিরের সাবেক নেতাদের এনসিপিতে ফেরার হিড়িক সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026 বগুড়ায় নীরব ভোট, শেরপুর-৩ এ জামায়াতের বর্জন—নির্বাচনে ছায়া উত্তেজনা কুমিল্লা বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুনে ৩ বাস ভস্মীভূত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন সোহেল রানা অধ্যাদেশ ইস্যুতে উত্তাপ, ড. ইউনূসকে রাস্তায় নামতে বললেন নাহিদ নববর্ষে পরিবর্তন, ‘মঙ্গল’–‘আনন্দ’ ছেঁটে ‘বৈশাখী শোভাযাত্রা’ ঘোষণা ঘোড়া বিক্রি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: ওসি খন্দকার নাসির উদ্দিনের প্রতিবাদ

প্রত্যেক বাংলাদেশি এখন তারেক রহমানের নেতৃত্ব চায়: মির্জা ফখরুল

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৫৯:২৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
  • ৭৩ বার পড়া হয়েছে

প্রত্যেক বাংলাদেশি এখন তারেক রহমানের নেতৃত্ব চায়: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা এখন যেটা চাই, প্রত্যেক বাংলাদেশি এই মুহূর্তে যেটা চায় সেটা হচ্ছে, জনাব তারেক রহমানের নেতৃত্ব চায় যেন দেশে ফিরে আসার জন্য চায়। 

তিনি বলেন, আসুন আমাদের নেতা তারেক রহমানের যুগান্তকারী ৩১ দফা কর্মসূচিতে আমরা সামনে দিকে এগিয়ে নিয়ে যাই। আমি বার বার যে কথাটা বলছি, আবার বলতে চাই যে,সবচেয়ে বেশি যে প্রয়োজন এই চ্যালেঞ্জ মোকাবিলা করার সেটা হচ্ছে যে, আমাদের অবশ্যই অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে এই সংস্কারের পথটা আমাদের সুগম করতে হবে।

সেটাই হচ্ছে একমাত্র যোগ্য কাজ, সেটাই হবে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন দাবির।

রবিবার বিকালে রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মহান বিজয় দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আসুন আমরা যারা বিএনপির নেতা-কর্মী-সমর্থক রয়েছি, আমরা সবাই একসাথে একযোগে এই লক্ষ্যে এগিয়ে যাই। আর একটি কথা মনে রাখতে হবে, যে কথাটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বার বার বলছেন যে, আপনাদের আচার-আচরণের ওপর নির্ভর করবে যে, সামনের দিনে জনগণের ভালোবাসা পাবো কি পাবো… সেই কথা চিন্তা করেই আমরা যেন এগিয়ে যাই।

দলের প্র্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা মহানগর দক্ষিণের রফিকুল আলম মজনু, মুক্তিযোদ্ধা দলের ইশতিয়াক আজিজ উলফাত, যুব দলের এম মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের এসএম জিলানী, কৃষক দলের হাসান জাফির তুহিন প্রমুখ বক্তব্য রাখেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অতিরিক্ত কাজকে স্বাভাবিক ভাবা—এই প্রবণতা বন্ধ করা এখন জরুরি

প্রত্যেক বাংলাদেশি এখন তারেক রহমানের নেতৃত্ব চায়: মির্জা ফখরুল

আপডেট সময় : ০২:৫৯:২৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪