ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অতিরিক্ত কাজকে স্বাভাবিক ভাবা—এই প্রবণতা বন্ধ করা এখন জরুরি মমতার দলের সাবেক সাংসদ দীনেশ ত্রিবেদী হচ্ছেন বাংলাদেশে ভারতের নতুন রাষ্ট্রদূত শিবিরের সাবেক নেতাদের এনসিপিতে ফেরার হিড়িক সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026 বগুড়ায় নীরব ভোট, শেরপুর-৩ এ জামায়াতের বর্জন—নির্বাচনে ছায়া উত্তেজনা কুমিল্লা বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুনে ৩ বাস ভস্মীভূত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন সোহেল রানা অধ্যাদেশ ইস্যুতে উত্তাপ, ড. ইউনূসকে রাস্তায় নামতে বললেন নাহিদ নববর্ষে পরিবর্তন, ‘মঙ্গল’–‘আনন্দ’ ছেঁটে ‘বৈশাখী শোভাযাত্রা’ ঘোষণা ঘোড়া বিক্রি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: ওসি খন্দকার নাসির উদ্দিনের প্রতিবাদ

খুলনা রেলস্টেশনের স্ক্রিনে ভেসে উঠলো ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৬:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
  • ৮৩ বার পড়া হয়েছে

খুলনা রেলস্টেশনের ডিজিটাল বিলবোর্ডে ষ্টেশনের মূল ফটকে ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আবার আসবে’ এমন একটি লেখা প্রকাশ করা হয়। শনিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

উপস্থিত ছাত্র-জনতা জানান, খুলনা রেলস্টেশনের ডিজিটাল বিলবোর্ডের স্ক্রোলিংয়ে ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আবার আসবে’ এমন একটি লেখা প্রকাশের ভিডিও ছড়িয়ে পড়ে। এটি দেখার পরেই স্থানীয় ছাত্র জনতা খুলনা রেলস্টেশনে অবস্থান নেয়। উত্তেজনা ছড়িয়ে পড়লে খুলনা মহানগর বিএনপি নেতাকর্মী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এসে পরিস্থিতি সামাল দেয়।

এ ঘটনায় ডিজিটাল বোর্ড অপারেটর ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মী আসলা হোসেন সেন্টুকে পুলিশে দেয় বিক্ষুব্ধরা।

সদর থানার ইন্সপেক্টর শাহাজাহান আহমেদ জানান, নিরাপত্তাজনিত কারণে আসলাম হোসেন সেন্টুকে হেফাজতে নেয়া হয়েছে। সে ডিজিটাল বোর্ড অপারেটর ঠিকাদারি প্রতিষ্ঠান ট্রিপল ই সাইন এর কর্মচারী। এ বিষয়ে রেলওয়ে থানা আইনানুগ ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অতিরিক্ত কাজকে স্বাভাবিক ভাবা—এই প্রবণতা বন্ধ করা এখন জরুরি

খুলনা রেলস্টেশনের স্ক্রিনে ভেসে উঠলো ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে

আপডেট সময় : ০১:৪৬:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪