ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

সিরিয়ার ‘প্রেসিডেন্ট প্রাসাদে’ জনতার লুটপাট

টানা ২৪ বছর সিরিয়ার প্রেসিডেন্ট পদে থাকার পর বাশার আল আসাদ পালিয়ে যাওয়ার খবরে উল্লাসে ফেটে পড়েছে দেশটির সাধারণ মানুষ। একইসঙ্গে ‘প্রেসিডেন্ট প্রাসাদে’ ঢুকে ব্যাপক লুটপাট চালিয়েছেন জনতা।

রোববার (৮ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর প্রকাশ করেছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট বাশার আল আসাদের পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই দামেস্কের রাজপথে উল্লাসে মেতে ওঠে সিরিয়াবাসী। এর মধ্যেই দলে দলে মানুষ আসাদের ‘প্রেসিডেন্ট প্রাসাদে’ ঢুকে প্রায় সবই লুট করে নিয়ে গেছে। তছনছ করে দিয়েছে গোটা ভবন।

প্রতিবেদনে আরও বলা হয়, লুটপাট চালানো এই মানুষদের বেশির ভাগই এসেছে গ্রামাঞ্চল থেকে। প্রাসাদের ভেতরের পরিস্থিতি খুবই বিশৃঙ্খল। মানুষজন ভেতরে যাচ্ছে। হাতে করে যে যা পাচ্ছে, তাই-ই নিয়ে যাচ্ছে। আবার জিনিস নিয়ে যাওয়ার সময় ছবিও তুলছে।

সিরিয়ার বিদ্রোহী যোদ্ধারা যখন রাজধানী দামেস্কে ঢুকছিল, ঠিক তখন ব্যক্তিগত উড়োজাহাজে দেশ থেকে পালিয়ে যান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। সিরিয়ার ক্ষমতায় টানা ২৪ বছর ছিলেন তিনি। এর মধ্য দিয়ে দেশটিতে আসাদ পরিবারের দীর্ঘ শাসনের অবসান হয়েছে।

সিরিয়ার রাজধানী দামেস্কের আগে আলেপ্পো, হামা ও হোমস নগরীর নিয়ন্ত্রণ নিয়েছিল বিদ্রোহীরা। আসাদের পতনের জেরে রোববার খুশিতে রাস্তায় নেমে আসে সিরীয়রা। সেনাবাহিনীর ট্যাংকের ওপর উঠে উল্লাস করেন সাধারণ মানুষ। বিদ্রোহী যোদ্ধাদের সঙ্গে উল্লাসে মাতেন জনতা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

সিরিয়ার ‘প্রেসিডেন্ট প্রাসাদে’ জনতার লুটপাট

আপডেট সময় : ০৩:৩৫:০২ পূর্বাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪