ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

বো/মা মেরে তাজমহল উড়িয়ে দেয়ার হু/মকি

ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত তাজমহল বোমা হামলা চালিয়ে উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে। ই-মেইলে এই হুমকি পাওয়ার পর রাজ্যের পুলিশ মঙ্গলবার তাজমহলের ভেতরে ব্যাপক তল্লাশি চালিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের বোমা কিংবা বিস্ফোরকের সন্ধান পায়নি তারা।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাজ্যের পর্যটন দফতরে ই-মেইলে হুমকিবার্তা এসেছে বলে দেশটির বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

জানা যায়, খরব পাওয়ার পর তাজমহল থেকে পর্যটকদের সরিয়ে তল্লাশি চালানো হয়। পুলিশ সূত্রে জানা যানা যায়, তাজমহলে তল্লাশি চালিয়ে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, এটি ভুয়া ই-মেইল ছিল।

তাজমহলের নিরাপত্তার দায়িত্বে থাকা এসিপি সৈয়দ আরিব আহমেদ বলেন, পর্যটন দফতরে ই-মেইলে হুমকিবার্তা এসেছে। তার ভিত্তিতে তাজগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে তদন্ত শুরু হয়েছে।

তিনি বলেন, কোনো সন্দেহজনক জিনিস পাওয়া যায়নি। কোথা থেকে বার্তা এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তকে দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

দেশেটির বহু রাজ্যে গত কয়েক মাস ধরে কখনো স্কুলে, কখনো কলেজে হুমকিবার্তা পাঠানোর ঘটনা ঘটেছে। বিভিন্ন বিমান সংস্থাগুলিতেও হুমকিবার্তা পাঠানো হয়েছে বার বার। এ বার সেই তালিকায় যুক্ত হলো তাজমহল।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

বো/মা মেরে তাজমহল উড়িয়ে দেয়ার হু/মকি

আপডেট সময় : ০৩:১৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪