ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

ট্রাম্পের বিরুদ্ধে ভোটের ফল উল্টে দেওয়ার চেষ্টার মা/মলা বাতিল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
  • ৭১ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দায়ের করা একটি মামলা খারিজ করেছেন দেশটির একটি আদালত। ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনের ফল বদলে দেওয়ার চেষ্টার অভিযোগে ওই মামলাটি করা হয়েছিল। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের বিচারপতি তানিয়া চুটকান মামলাটি খারিজ করে দেন।

খবরে বলা হয়েছে, মার্কিন সরকারের বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ সোমবার মামলাটি খারিজ করতে আদালতের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদ শেষে নিজের কাছে সরকারি গোপন নথি রাখার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে যে মামলাটি করা হয়েছিল, সেটিও খারিজের আবেদন করেন তিনি।

এই দুটি মামলা নিয়ে মার্কিন আদালতের এতো দিন ট্রাম্পের বিরুদ্ধে লড়েছেন জ্যাক স্মিথ। দুই মামলাতেই নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন ট্রাম্প।

আদালতে করা আবেদনে স্মিথ জানান, নির্বাচনে জয়ের পর ট্রাম্প প্রেসিডেন্ট পদে বসলে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের নিয়ম অনুযায়ী, তার বিরুদ্ধে করা মামলা খারিজ করতে হবে। পরে বিচারক মামলাটি বাতিল করে দেন।

গত ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে বড় জয় পান ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি তিনি শপথ নিবেন।

প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদ শেষের পর বেশ কয়েকটি মামলা করা হয়েছিল ট্রাম্পের বিরুদ্ধে। এরমধ্যে সাবেক এক পর্ণতারকাকে ঘুষ দেয়া সংক্রান্ত মামলায় দোষী সাব্যস্তও হয়েছেন তিনি।

তবে গত ২২ নভেম্বর ওই মামলার রায় স্থগিত ঘোষণা করেছেন নিউইয়র্কের একটি আদালত। ট্রাম্প দাবি করে আসছেন, রাজনৈতিক কারণে তার বিরুদ্ধে এসব মামলা দেওয়া হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

ট্রাম্পের বিরুদ্ধে ভোটের ফল উল্টে দেওয়ার চেষ্টার মা/মলা বাতিল

আপডেট সময় : ০৮:০৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪