ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

‘লাখ লাখ মুসলিমকে হত্যায় মধ্যপ্রাচ্যে আক্রমণ চালাবে কমলা’

নির্বাচনি প্রচারণার শেষ মুহূর্তে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসকে নিয়ে কড়া মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সুইং স্টেট মিশিগানে ট্রাম্প দাবি করেছেন, নির্বাচনে জিতলে মধ্যপ্রাচ্যে আক্রমণ চালাবে কমলা হ্যারিস।

মঙ্গলবার টাইমস অব ইসরায়েলের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আরব এবং মুসলিম ভোটারদের সমর্থন পেতে মিশিগানে চূড়ান্ত প্রচারণা চালাচ্ছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, আমরা আমেরিকার রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় এবং বিস্তৃত জোট গড়ে তুলছি। এর মধ্যে মিশিগানের রেকর্ড-ব্রেকিং সংখ্যক আরব এবং মুসলিম ভোটার রয়েছে যারা শান্তি চায়। 

রিপাবলিকান এই প্রার্থী বলেন, তারা জানে কমলা এবং তার যুদ্ধবাজ ক্যাবিনেট মধ্যপ্রাচ্যে আক্রমণ চালাবে, লাখ লাখ মুসলিমকে হত্যা করবে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। এসময় ট্রাম্প শান্তি ফিরে আনতে অঙ্গীকার করেছেন।

এদিকে যুক্তরাষ্ট্রের এই নির্বাচনের আগাম ভোট দেওয়ার সংখ্যা ৮ কোটি পেরিয়েছে। এর মধ্যে ৪ কোটি ৪০ লাখের বেশি ভোটার ভোটকেন্দ্র গিয়ে আর প্রায় ৩ কোটি ৭ লাখ ভোটার ডাকযোগে ভোট দিয়েছেন।

জনমত জরিপগুলো এবারের নির্বাচনে ঐতিহাসিক হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিয়েছে। কমালা হ্যারিসের প্রচার দলের সূত্র বলছে, হ্যারিস বুঝতে পারছেন যে তুমুল লড়াই হবে কিন্তু তিনি সত্যিকার অর্থেই ‘উদ্দীপ্ত ও উদ্যমী আছেন’।  অন্যদিকে ট্রাম্পের প্রচার শিবিরও দাবি করেছে, তারা এবারে নিশ্চিত জয় পাচ্ছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

‘লাখ লাখ মুসলিমকে হত্যায় মধ্যপ্রাচ্যে আক্রমণ চালাবে কমলা’

আপডেট সময় : ০৬:১৯:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪