ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অতিরিক্ত কাজকে স্বাভাবিক ভাবা—এই প্রবণতা বন্ধ করা এখন জরুরি মমতার দলের সাবেক সাংসদ দীনেশ ত্রিবেদী হচ্ছেন বাংলাদেশে ভারতের নতুন রাষ্ট্রদূত শিবিরের সাবেক নেতাদের এনসিপিতে ফেরার হিড়িক সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026 বগুড়ায় নীরব ভোট, শেরপুর-৩ এ জামায়াতের বর্জন—নির্বাচনে ছায়া উত্তেজনা কুমিল্লা বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুনে ৩ বাস ভস্মীভূত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন সোহেল রানা অধ্যাদেশ ইস্যুতে উত্তাপ, ড. ইউনূসকে রাস্তায় নামতে বললেন নাহিদ নববর্ষে পরিবর্তন, ‘মঙ্গল’–‘আনন্দ’ ছেঁটে ‘বৈশাখী শোভাযাত্রা’ ঘোষণা ঘোড়া বিক্রি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: ওসি খন্দকার নাসির উদ্দিনের প্রতিবাদ

সংবিধান সময়োপযোগী করার পরামর্শ ড. কামাল হোসেনের

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৫:১৯ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
  • ৬৪ বার পড়া হয়েছে

বিশিষ্ট আইনবিদ ও সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন আজ দেশের সংবিধান সময়োপযোগী করার পরামর্শ দিয়েছেন। সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানীর মতিঝিল কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ পরামর্শ দেন।

কামাল ১৯৭২ সালে বাংলাদেশ গণপরিষদের সংবিধান খসড়া কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

সাংবিধানিক সংস্কার কমিশনের (জাতীয় সংসদ সচিবালয়ের উপ-পরিচালক) দায়িত্বপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা মো. সাব্বির মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ড. কামাল হোসেন সংবিধান সংস্কার কমিশনকে সংবিধান সময়োপযোগী করার পরামর্শ দিয়েছেন।

কামাল হোসেন প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে সংবিধান সংস্কার প্রক্রিয়ার প্রতি আস্থা প্রকাশ করেন। তিনি কমিশনের প্রধান ও প্রতিনিধি দলের অন্য সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।

কমিশনের সদস্য প্রফেসর সুমাইয়া খায়ের, ব্যারিস্টার ইমরান সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ড. শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, ফিরোজ আহমেদ ও মো. মুস্তাইন বিল্লাহ প্রতিনিধি দলে ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অতিরিক্ত কাজকে স্বাভাবিক ভাবা—এই প্রবণতা বন্ধ করা এখন জরুরি

সংবিধান সময়োপযোগী করার পরামর্শ ড. কামাল হোসেনের

আপডেট সময় : ০২:০৫:১৯ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪