ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

রাজনৈতিক সংস্কার ছাড়া রাষ্ট্রের সংস্কার স্থায়ী হবে না : ভিপি নূর

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০১:১২ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
  • ৮৯ বার পড়া হয়েছে

গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর বলেছেন, ছাত্র জনতার প্রাণের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের জায়গা হবে না। রাজনৈতিক সংস্কার ছাড়া রাষ্ট্রের সংস্কার স্থায়ী হবে না।

আজ শনিবার নোয়াখালীর মাইজদীতে ছাত্র-জনতার আত্মত্যাগকে ধারণ করে দূর্নীতি-দুঃশাসন মুক্ত বৈষম্যহীন ও গণতান্ত্রিক দেশ গড়ার লক্ষ্যে আয়োজিত তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ভিপি নূর বলেন, এক লুটেরা গিয়েছে, যদি আবারো কোন লুটেরা ক্ষমতায় আসে তাদের ও একই চিত্র দেখতে হবে। আজ যারা আওযামীলীগের মতো দখলদারি ও চাঁদাবাজি করতে চায় তারা গণঅধিকার পারিষদকে ভয় পায়।

নিবন্ধিত রাজনৈতিক দলকে সরকারের পক্ষ থেকে বাৎসরিক বাজেট দেয়ার দাবি করে ভিপি নূর বলেন, সাধারণ মানুষকে রাজনীতিতে সম্পৃক্ত করতে হবে। কোটি কোটি টাকা খরচ করার ভয়ে সাধারণ জনগন নির্বাচনে সম্পৃক্ত হতে পারেনা। জাতীয় নির্বাচনের আগে সকল স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০২৪ এর গণঅভ্যুত্থানের সুযোগ কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে চাই।

এসময় প্রধান বক্তার বক্তব্যে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেন, আওয়ামীলীগের বিদায় ঘন্টা বাজিয়ে দেয়ায় আপনাদের ধন্যবাদ জানাই। নোয়াখালীর অভিশাপ ছিলো ওবায়দুল কাদের। শেখ হাসিনার সাথে ওবায়দুল কাদের মিলে আমাদের হাজারো ভাইকে খুন করেছে। তাদের কোন ক্ষমা হতে পারে না।

আওয়ামী লীগ দেশের রাজনীতির সৌন্দর্য নষ্ট করেছে উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, তারা শিক্ষার্থীদের যত গুলি করেছে তার প্রতিটা বুলেটের বিচার এ দেশে হবে। শেখ হাসিনা বলেছিলো, শেখ মুজিবের কন্যা পালায় না। এটা বলার তিনদিন পর সে পালিয়ে গেছে। আমাদের স্পষ্ট দাবি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

রাজনৈতিক সংস্কার ছাড়া রাষ্ট্রের সংস্কার স্থায়ী হবে না : ভিপি নূর

আপডেট সময় : ০২:০১:১২ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪