ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

শঙ্কায় মার্কিন গণতন্ত্র

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
  • ৭৮ বার পড়া হয়েছে

বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ আমেরিকায় এবারের নির্বাচনের আগেই ব্যাপক সহিংসতা, ফলাফল পাল্টানোর চেষ্টায়, রাজনৈতিক সংঘাতের কারণে দেশটির ভোটাররা আছেন শঙ্কায়। হঠাৎ করেই রাজনৈতিক সহিংসতা নিয়ে সাধারণ ভোটাররা গভীর উদ্বেগ প্রকাশ করছেন।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনের ফলাফল পাল্টে দেয়ার ও রাজনৈতিক সহিংসতার কারণে ভোটারদের মধ্যে দেশের গণতন্ত্র নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।

এনওআরসি,সেন্টার ফর পাবলিক অ্যাফেয়ার্স রিসার্চ-এর এক জরিপের ফলাফলে দেখা গেছে,আমেরিকার নিবন্ধিত ভোটারদের ৪০ ভাগই বলেছেন, তারা নির্বাচনের ফলাফল পাল্টে দেয়ার চেষ্টায় সহিংসতা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।

ওয়াশিংটন থেকে এএফপি এই খবর জানিয়েছে।

রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করে আসছেন কেবলমাত্র নির্বাচনে কারচুপি হলে তিনি পরাজিত হবেন। এসব আগাম অভিযোগ নিয়ে ভোটারদের মধ্যে ক্রমেই উদ্বেগ বাড়ছে।

নিবন্ধিত ভোটারদের ৯০ ভাগই মনে করেন, প্রত্যেক অঙ্গরাজ্যে ভোট গণনা শেষ করে এবং অভিযোগের চ্যালেঞ্জ গুলো আইনি লড়াইয়ের মাধ্যমে সমাধান করলে নির্বাচনে পরাজিত প্রার্থীকে তা অবশ্যই মেনে নেয়া উচিত।

ভোটারদের এক-তৃতীয়াংশ মনে করেন, রিপাবলিকান প্রার্থী ট্রাম্প নির্বাচনে হেরে গেলে তিনি পরাজয় মেনে নিবেন। এদিকে ডেমোক্র্যাটদের প্রতি দশ জনের মধ্যে একজন ট্রাম্পের পরাজয় মেনে নেয়ার বিষয়ে একমত প্রকাশ করেছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

শঙ্কায় মার্কিন গণতন্ত্র

আপডেট সময় : ০৩:৩৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪