ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আজই ঘোষণা হচ্ছে জ্বালানি তেলের নতুন দাম দীর্ঘক্ষণ পানিতে ডুবে ছিলেন রাহুল, ফুসফুসে বালির উপস্থিতি—ময়নাতদন্তে চাঞ্চল্যকর তথ্য সংঘাত নিরসনের সম্ভাবনা নিয়ে রাশিয়ার সঙ্গে ইরানের আলোচনা অবৈধ জ্বালানি মজুতের খবর দিলেই মিলবে সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার ঈদযাত্রায় ৩৪৬ সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল ৩৫১ জনের, আহত ১০৪৬ সারাক্ষণ দুশ্চিন্তা? মন ভালো রাখার সহজ কিছু কার্যকর কৌশল হজরত শাহজালাল বিমানবন্দরে কার্গো থেকে মিলল ১৮ কেজি অজানা স্বর্ণ বাসডুবির পর দৌলতদিয়া ঘাটে পৌঁছাল নৌ-মন্ত্রণালয়ের তদন্ত টিম মাল্টিপ্লেক্সে দারুণ সাড়া, ‘রাক্ষস’ ঢুকে গেল কোটির ঘরে ইরান যুদ্ধ ইস্যুতে ক্ষোভ, যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ

বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ রপ্তানি করবে ভারত

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৩৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪
  • ৬৯ বার পড়া হয়েছে

বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ রপ্তানি করবে ভার

বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে ভারত। ভারতের রপ্তানিকারকরা আগামী ৩১ মার্চ পর্যন্ত এই পেঁয়াজ বাংলাদেশে পাঠাতে পারবে। অবিলম্বে রপ্তানি কার্যক্রম শুরু হবে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের

ভারতের ভোক্তাবিষয়ক অধিদপ্তরের সচিব রোহিত কুমার সিং বৃহস্পতিবার নয়াদিল্লিতে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

রোহিত কুমার বলেন, আমরা বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ, মরিশাসে এক হাজার ২০০ টন, বাহরাইনে তিন হাজার টন এবং ভুটানে ৫৬০ টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছি। ব্যবসায়ীদের ৩১ মার্চ পর্যন্ত এই পরিমাণ পেঁয়াজ রপ্তানি করার অনুমতি দেওয়া হয়েছে এবং এ লক্ষ্যে কাজ চলছে।

তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত বছরের ডিসেম্বরে অভ্যন্তরীণ সরবরাহ বাড়াতে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আজই ঘোষণা হচ্ছে জ্বালানি তেলের নতুন দাম

বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ রপ্তানি করবে ভারত

আপডেট সময় : ১১:৩৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪