ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অতিরিক্ত কাজকে স্বাভাবিক ভাবা—এই প্রবণতা বন্ধ করা এখন জরুরি মমতার দলের সাবেক সাংসদ দীনেশ ত্রিবেদী হচ্ছেন বাংলাদেশে ভারতের নতুন রাষ্ট্রদূত শিবিরের সাবেক নেতাদের এনসিপিতে ফেরার হিড়িক সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026 বগুড়ায় নীরব ভোট, শেরপুর-৩ এ জামায়াতের বর্জন—নির্বাচনে ছায়া উত্তেজনা কুমিল্লা বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুনে ৩ বাস ভস্মীভূত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন সোহেল রানা অধ্যাদেশ ইস্যুতে উত্তাপ, ড. ইউনূসকে রাস্তায় নামতে বললেন নাহিদ নববর্ষে পরিবর্তন, ‘মঙ্গল’–‘আনন্দ’ ছেঁটে ‘বৈশাখী শোভাযাত্রা’ ঘোষণা ঘোড়া বিক্রি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: ওসি খন্দকার নাসির উদ্দিনের প্রতিবাদ

নির্যাতন করতেই ২৫০ এসআই নিয়োগ দেয়া হয়েছিল: রিজভী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫০:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
  • ১২৬ বার পড়া হয়েছে

অব্যাহতি দেয়া ২৫০ জন এসআইকে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের নির্যাতন করার জন্য নিয়োগ করা হয়েছিলো বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাজধানীর বাহাদুর শাহ পার্কে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে গণসংযোগ কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, জাতীয়তাবাদী শক্তিকে পঙ্গু করার জন্যই খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। প্রতিহিংসার মামলা কেন এখনো জিইয়ে রাখা হচ্ছে অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন রাখেন তিনি।

ডেঙ্গু প্রতিরোধে অন্তর্বর্তী সরকার কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, ডেঙ্গু নিরাময়ের জন্য ওষুধ কেনার কথা বললেও আওয়ামী লীগ সরকার ওষুধের টাকা লুটপাট করেছে।

তিনি আরও বলেন, হাসিনার শাসনামলে বাংলাদেশের অস্তিত্ব ছিল না। দেশকে মুজিব দেশ বা শেখ দেশ বানানোর জন্য যা যা করার ছিল সবই করেছে আওয়ামী লীগ সরকার।

আওয়ামী লীগকে গণবিরোধী দল আখ্যায়িত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী বলেন, আইন-আদালতের তোয়াক্কা না করে মানুষের সম্পদ লুট, টাকা পাচার, নির্যাতনের অধিকার প্রতিষ্ঠা করেছিল তারা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অতিরিক্ত কাজকে স্বাভাবিক ভাবা—এই প্রবণতা বন্ধ করা এখন জরুরি

নির্যাতন করতেই ২৫০ এসআই নিয়োগ দেয়া হয়েছিল: রিজভী

আপডেট সময় : ০৯:৫০:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪