ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

সাজা শেষে ২২ জন বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

বিভিন্ন অপরাধে সাজা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফেরত পাঠানো হলো ২২ জন বাংলাদেশিকে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) মালয়েশিয়ার জোহর রাজ্যের পেকান নেনাস ডিটেনশন ক্যাম্প থেকে তাদের দেশে ফেরত পাঠায় ইমিগ্রেশন বিভাগ।

শনিবার (২৮ সেপ্টেম্বর) রাজ্যের ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং অভিবাসন প্রবিধান ১৯৬৩-এর পাশাপাশি অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে বিভিন্ন অপরাধে সাজা শেষে তাদের নিজ দেশের দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই পাস পাওয়ার পর ফেরত পাঠানো হয়।

বাংলাদেশি ছাড়াও একই ক্যাম্প থেকে ভারতের ৩০, ইন্দোনেশিয়ার ২৫, নেপালের ২০, পাকিস্তানের ১১, শ্রীলঙ্কার ৮, থাই ৫ এবং ফিলিপাইনের ৪ নাগরিককেও নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়। সেই সঙ্গে তারা যেন ফের মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারে সেজন্য তাদের করা হয় ‘কালো তালিকাভুক্ত’।

এর আগে কয়েক ধাপে, একই ডিটেনশন ক্যাম্প থেকে বাংলাদেশিসহ ৪৩৩ জনকে ফেরত পাঠায় অভিবাসন বিভাগ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

সাজা শেষে ২২ জন বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

আপডেট সময় : ০৪:২২:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪