ঢাকা ১০:২৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অতিরিক্ত কাজকে স্বাভাবিক ভাবা—এই প্রবণতা বন্ধ করা এখন জরুরি মমতার দলের সাবেক সাংসদ দীনেশ ত্রিবেদী হচ্ছেন বাংলাদেশে ভারতের নতুন রাষ্ট্রদূত শিবিরের সাবেক নেতাদের এনসিপিতে ফেরার হিড়িক সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026 বগুড়ায় নীরব ভোট, শেরপুর-৩ এ জামায়াতের বর্জন—নির্বাচনে ছায়া উত্তেজনা কুমিল্লা বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুনে ৩ বাস ভস্মীভূত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন সোহেল রানা অধ্যাদেশ ইস্যুতে উত্তাপ, ড. ইউনূসকে রাস্তায় নামতে বললেন নাহিদ নববর্ষে পরিবর্তন, ‘মঙ্গল’–‘আনন্দ’ ছেঁটে ‘বৈশাখী শোভাযাত্রা’ ঘোষণা ঘোড়া বিক্রি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: ওসি খন্দকার নাসির উদ্দিনের প্রতিবাদ

গোপালগঞ্জে শেখ হাসিনার জন্মদিন পালনে পুলিশের বাধা

গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন পালনে বাধা দিয়েছে পুলিশ। এ সময় দৌড়ে পালিয়ে যান জন্মদিন পালন করতে আসা ছাত্রলীগের নেতাকর্মীরা। 

শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কলেজের শহীদ মিনার চত্বরে শেখ হাসিনার ৭৮তম জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজন করে স্থানীয় ছাত্রলীগ। কেক কাটার পর কলেজ ক্যাম্পাস থেকে শোভাযাত্রা নিয়ে রাস্তার দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা দৌড়ে পালিয়ে যান। পরে কলেজের ছাত্রীরা ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল করেন।
গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজেদুর রহমান গণমাধ্যমকে বলেন, শোভাযাত্রাটি সড়কে এলে বিশৃঙ্খলা হতে পারে এমন আশঙ্কায় বাধা দেওয়া হয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীরা কেন পালিয়ে গেলেন তা আমরা জানি না।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অতিরিক্ত কাজকে স্বাভাবিক ভাবা—এই প্রবণতা বন্ধ করা এখন জরুরি

গোপালগঞ্জে শেখ হাসিনার জন্মদিন পালনে পুলিশের বাধা

আপডেট সময় : ০৩:২৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪