ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

মালয়েশিয়ায় রিক্রুটিং এজেন্সি আফিফা ওভারসিসের মালিক গ্রেফতার 

মালয়েশিয়ায় বাংলাদেশি এক রিক্রুটিং এজেন্সির মালিককে গ্রেফতার করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন (এমএসিসি)। তার নাম আলতাফ খান। তিনি ঢাকার রিক্রুটিং এজেন্সি আফিফা ওভারসিসের স্বত্বাধিকারী বলে জানা গেছে।

রোববার (২২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে মালয়েশিয়ার ক্লাং উপত্যকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে পুত্রজায়া ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় আলতাফ খানকে। এরপর আদালতের বিচারক ম্যাজিস্ট্রেট ইরজা জুলাইখা রোহানউদ্দিন তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

অভিযোগ রয়েছে, সিন্ডিকেটের মাধ্যমে দেশটির বিমানবন্দরে কর্মরত কতিপয় অসাধু কর্মকর্তাকে ঘুস দিয়ে বাংলাদেশি কর্মীদের নির্বিঘ্নে ইমিগ্রেশন পার করার ব্যবস্থা করতেন তিনি।

এদিকে মালয়েশিয়ার গণমাধ্যমের খবরে বলা হয়, এমএসিসির গোয়েন্দা পরিচালক দাতুক জয়নুল দারুস গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলাটি দেশটির দুর্নীতি দমন আইন ২০০৯ এর ১৬(এ)(বি) ধারায় তদন্ত করা হচ্ছে।

সম্প্রতি মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট করার অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ ও সচিব আহমেদ মনিরুস সালেহীনসহ প্রভাবশালী শতাধিক রিক্রুটিং এজেন্সির মালিকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও মানবপাচার আইনে দায়ের করা মামলার বাদী তিনি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

মালয়েশিয়ায় রিক্রুটিং এজেন্সি আফিফা ওভারসিসের মালিক গ্রেফতার 

আপডেট সময় : ০১:২৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪