ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

মালয়েশিয়ায় সিন্ডিকেটের মূলহোতা বাংলাদেশিকে গ্রেফতারে মাঠে নেমেছে এমএসিসি

  • সারজিদ আহমেদ অপু :
  • আপডেট সময় : ১১:৪৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
  • ৮১ বার পড়া হয়েছে

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের অবৈধভাবে বিমানবন্দর পার করার জন্য গড়ে ওঠা একটি সিন্ডিকেটের মূলহোতাকে শনাক্ত করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন (এমএসিসি)।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দেশটির দুর্নীতি দমন কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশি কর্মীদের অবৈধ উপায় অবলম্বন করে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের করার জন্য একটি সিন্ডিকেট গড়ে ওঠে।

আর ওই সিন্ডিকেটের মূলহোতা একজন বাংলাদেশি। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের প্রধান কমিশনার তানশ্রী আজম বাকি। তবে এই বাংলাদেশির নাম প্রকাশ করেনি কমিশন।

বিবৃতিতে বলা হয়েছে, বিমানবন্দরের ‌‘কাউন্টার সেটিং’ ব্যবহার করে বিদেশিদের পার করার জন্য ওই সিন্ডিকেট বিভিন্ন কোড ব্যবহার করে। যেমন বাংলাদেশি নাগরিকদের বলা হয় ‘স্কুল বয়’, পাকিস্তানিদের ‘কার্পেট’ ভারতীয়দের ‘সয়া সস’ অথবা ‘রুটি চানাই’, আর মিয়ানমার নাগরিকদের ‘জান্তা’।

কমিশন বলছে, ওই সিন্ডিকেটের মাধ্যমে বাংলাদেশি কর্মীদের প্রবেশের জন্য মালয়েশিয়ার নিরাপত্তা বাহিনীর বিভিন্ন এজেন্টকে ঘুস দিয়ে ইমিগ্রেশন কর্মকর্তাদের হাতে পৌঁছে দেওয়া হয়। ওই সিন্ডিকেটটি নিয়ন্ত্রণ করছেন একজন বাংলাদেশি।

কমিশনের প্রধান কমিশনার জানান, সিন্ডিকেটের মূলহোতা ওই বাংলাদেশি এখনও মালয়েশিয়ায় অবস্থান করছেন এবং তাকে নজরদারিতে রাখা হয়েছে। যেকোনো সময় তাকে গ্রেফতার করা হতে পারে।

মালয়েশিয়ায় শ্রমিক আনা ওই বাংলাদেশি সিন্ডিকেটের কর্মকাণ্ডের বিষয়ে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছ থেকে এখনও কোনো সিদ্ধান্ত না পাওয়ায় কিছুটা বিলম্বিত হচ্ছে বলে জানান কমিশনার।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

মালয়েশিয়ায় সিন্ডিকেটের মূলহোতা বাংলাদেশিকে গ্রেফতারে মাঠে নেমেছে এমএসিসি

আপডেট সময় : ১১:৪৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪