ঢাকা ১১:১২ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান

হয়তো আমাকে মেরে ফেলবে নয়তো জেলের ভেতরে রাখবে : হিরো আলম

  • বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৪৬:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
  • ৮২ বার পড়া হয়েছে

আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগ এনে বগুড়া সদর থানায় মামলা করা হয়েছে। আটজনকে আসামি করা হয় এ মামলায়।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে বগুড়া সদর থানায় হিরো আলম বাদী হয়ে এ মামলা করেন।

আসামিরা হলেন- নন্দীগ্রাম উপজেলার মামুন আহম্মেদ, শাজাহানপুরের রনি, সদর উপজেলার ফাঁপোড় এলাকার শামীম, গাবতলীর নাজমুল ওরফে সবুজ, সদরের উলিপুরের নুরুল ইসলাম, কুকরুল এলাকার সবুজ, উজ্জল এবং জাহাঙ্গীর।বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় হিরো আলম উল্লেখ করেন, উল্লিখিত আসামিরা হিরো আলমকে চারদিক থেকে ঘিরে ধরে হত্যার উদ্দেশে হামলাসহ বেধড়ক মারধর করেন।

মামলার পর হিরো আলম তার এরুলিয়ার নিজ বাসায় সংবাদ সম্মেলন করে বলেন, আদালত চত্বরে আমার ওপর হামলার ঘটনায় আমি সদর থানায় আটজনের নামে হত্যাচেষ্টা মামলা করেছি। এদের মধ্যে নুরুল আওয়ামী লীগ করে আর বাকি সবাই বিএনপির সঙ্গে জড়িত।
তিনি বলেন, আমি হয়তো আর বেশিদিন বাঁচব না। আমাকে এ ঘটনার পর থেকেই নানা জায়গা থেকে হুমকি দেওয়া হচ্ছে। তারা হয়তো আমাকে মেরে ফেলবে নয়তো জেলের ভেতরে রাখবে। তবে আমি হিরো আলম কখনই অন্যায়ের কাছে মাথা নত করব না।

এর আগে রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া আদালত চত্বরে হামলার শিকার হন হিরো আলম। এ সময় তাকে কান ধরে উঠবস করানোসহ বেধড়ক মারধর করা হয়। এ ঘটনায় তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির নেতাকর্মীদের দায়ী করেন।

পরে বিএনপির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে হিরো আলমের অভিযোগ অস্বীকার করা হয়। পরেরদিন আবারও হিরো আলম সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করেন। শজিমেক হাসপাতালে করা ওই সংবাদ সম্মেলনে হিরো আলম তার হামলার জন্য বিএনপির পাশাপাশি আওয়ামী লীগকেও দায়ী করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন

হয়তো আমাকে মেরে ফেলবে নয়তো জেলের ভেতরে রাখবে : হিরো আলম

আপডেট সময় : ০২:৪৬:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪