ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

জামিনের দিনই কবি শামীমের বিরুদ্ধে সাইবার আইনে নতুন মামলা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪
  • ৭৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে গ্রেপ্তার কবি ও ডিজাইনার শামীম আশরাফের জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহের সিনিয়র জুলিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শুনানী শেষে তার জামিন মঞ্জুর করেন। একইদিন সাইবার ট্রাইব্যুনালে শামীমের বিরুদ্ধে আরেকটি মামলা করেছে সিটি কর্পোরেশন। আজ দুপুরে কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা কাঞ্চন কুমার নন্দী মামলাটি করেন। 

আদালত মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। তবে নতুন মামলায় আদালত কোন গ্রেপ্তারি পরোয়ানা জারি করেননি।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) সাবেক মেয়র এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটু দায়িত্বে থাকাকালে করা উন্নয়নমূলক কর্মকাণ্ডের সমালোচনা করে অপপ্রচারমূলক পোস্টার ডিজাইন করার অভিযোগে গ্রেপ্তার হন শামীম আশরাফ (৩২)। এ ঘটনায় গতকাল সোমবার তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

এ ব্যাপারে কোতয়ালি মডেল থানার ওসি মাঈন উদ্দিন বলেন, নগরের আঠারোবাড়ি বিল্ডিং এলাকায় অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠান ‘গ্রাফিটি’ থেকে গতকাল সোমবার শামীম আশরাফকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আজ মঙ্গলবার শুনানি শেষে ময়মনসিংহের ৩ নম্বর আমলী আদালতের ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ তার জামিন মঞ্জুর করেন। তবে নতুন মামলার বিষয়টি জানা নেই।

এদিকে আজ সকালে ‌ময়মনসিংহ সাহিত্য সংসদ ও বিক্ষুব্ধ সাংস্কৃতিকর্মীরা নগরীর জিরো পয়েন্টে শামীম আশরাফের বিরুদ্ধে যড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেন। এতে ময়মনসিংহ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি কবি ও সাহিত্যিক ফরিদ আহমেদ দুলাল বক্তব্য রাখেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

জামিনের দিনই কবি শামীমের বিরুদ্ধে সাইবার আইনে নতুন মামলা

আপডেট সময় : ০৬:২৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪