ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

প্রবল বৃষ্টির পর রাস্তায় হাঁটছে কুমির

প্রবল বৃষ্টির পর রাস্তায় হাঁটছে কুমির!

অবিরাম বৃষ্টিতে কয়েকদিন ধরেই ভিজছে জেলা। এর মধ্যেই দেখা গেল বর্ষণমুখর রাতের রাস্তায় হেঁটে বেড়াচ্ছে একটি বিশাল কুমির। আর দৃশ্যটি দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। ঘটনাটি ভারতের মহরাষ্ট্রের রত্নাগিরি জেলার। সোমবার (১ জুলাই) এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, ভারী বৃষ্টির পর উপকূলীয় জেলা রত্নাগিরির রাস্তায় একটি বিশাল কুমিরকে হাঁটতে দেখে ভিডিও করেছেন গাড়িতে বসে থাকা এক যাত্রী। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায় রত্নাগিরির চিপলুনের রাস্তায় হাঁটছে কুমিরটি। ধারণা করা হচ্ছে এটি পাশের শিব নদী থেকে রাস্তায় চলে এসেছিল। নদীটি কুমিরের আবাসস্থল হিসেবে পরিচিত।

এ ঘটনায় এলাকাবাসীকে কুমির সম্পর্কে সাবধান করে দেওয়া হয়েছে। এছাড়াও কোথাও কুমির দেখতে পেলে খবর দিতে বলা হয়েছে কর্তৃপক্ষকে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, রত্নাগিরি জেলায় আগামী ২ জুলাই পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে। ইতোমধ্যে ভারী বর্ষণের কারণে জেলার নদ-নদীতে পানির স্তর বেড়ে গেছে।
ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

প্রবল বৃষ্টির পর রাস্তায় হাঁটছে কুমির

আপডেট সময় : ০১:১৪:০৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪