ঢাকা ১০:২৩ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

সাগরে ভাসা বোতলের পানিকে মদ ভেবে পান, ৪ জেলের মৃত্যু

সাগরে কিছু বোতল ভাসতে দেখে জেলেরা। তারা সেই বোতল নৌকায় তুলে নেয়। জেলেরা ভেবেছিল সেগুলোতে মদ রয়েছে। পরে সেই বোতলগুলো থেকে অজানা তরল পান করে চার জেলের মৃত্যু হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্য জানা যায়। শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলীয় শহর টাঙ্গালে থেকে ৩২০ নটিক্যাল মাইল দূরে জেলেরা মাছ ধরার সময় এ ঘটনা ঘটে।

শ্রীলঙ্কার নৌবাহিনী জানায়, জেলেরা মদ ভেবে সেই বোতলে থাকা তরল পান করে। এর পরই চার জেলের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও দুজন গুরুতর আহত হন।

শ্রীলঙ্কার মৎস্য ও জলজ সম্পদ বিভাগের মহাপরিচালক সুসান্থ কাহাওয়াত্তে স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নৌ বাহিনী জেলেদের তীরে ফিরিয়ে আনার চেষ্টা করছে। অসুস্থ জেলেদের চিকিৎসা দেয়া হচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মৃত জেলেরা গত ৪ জুন টাঙ্গালে শহর থেকে ডেভন নামের একটি নৌযানে করে মাছ ধরতে যান। তারা কিছু বোতল সমুদ্রে থাকা অন্যান্য জেলেদেরও দিয়েছিল। ওই সব জেলেদের এরইমধ্যে এ বিষয়টি জানানো হয়েছে। সমুদ্রে পাওয়া বোতলগুলোতে কি ধরনের তরল ছিল, তা নিশ্চিত হতে তদন্ত শুরু করেছে শ্রীলঙ্কান কর্তৃপক্ষ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

সাগরে ভাসা বোতলের পানিকে মদ ভেবে পান, ৪ জেলের মৃত্যু

আপডেট সময় : ০২:৩৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪