ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাকিস্তানের সেমির স্বপ্নে কি ফের হানা দেবে বৃষ্টি? চাঁদা দিতে অস্বীকৃতি, কারখানায় কিশোর গ্যাংয়ের অস্ত্রসহ হামলা; আটক ৫ ইফতারের পর অ্যাসিডিটি? স্বস্তি পেতে যা করবেন মোহাম্মদপুরে সমন্বয়কের ওপর হামলা, কোপাল সন্ত্রাসীরা মশার তীব্র উপদ্রবে অতিষ্ঠ দেশের মানুষ অপরাধে জড়ালেই আটক, প্রয়োজন নেই অনুমোদনের তৃতীয় পক্ষের চাপেও চীন–বাংলাদেশ সম্পর্ক ভাঙবে না সশস্ত্র বাহিনী বিভাগে প্রথম অফিস, নতুন দৃষ্টান্ত গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‘আমাকে পরিকল্পিতভাবে টার্গেট করা হচ্ছে’—অভিযোগ মেহজাবীন চৌধুরী-র আশিতে পা দিয়েই জীবনবোধের কথা বললেন সোহেল রানা, ‘ধীরে ধীরে ফুরিয়ে যাচ্ছি’

মোহাম্মদপুরে সমন্বয়কের ওপর হামলা, কোপাল সন্ত্রাসীরা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

মোহাম্মদপুরে সমন্বয়কের ওপর হামলা, কোপাল সন্ত্রাসীরা

রাজধানীর মোহাম্মদপুরে মো. ইব্রাহিম নামে এক যুবককে কুপিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাত ৯টার দিকে মোহাম্মদপুরের বেড়িবাঁধে ময়ূর ভিলা সংলগ্ন নূর মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। আহত ইব্রাহিম জুলাই গণঅভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার সমন্বয়ক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাতে নূর মসজিদ এলাকার একটি চায়ের দোকানে ইব্রাহিম বসেছিলেন। রাত ৯টার দিকে সিএনজিচালিত অটোরিকশায় আসা বোরকা ও মাস্ক পরা কয়েক দুর্বৃত্ত লোকজনের সামনেই ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে চলে যায়। রাতেই জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয় ইব্রাহিমকে। তার বা হাতের কনুই ও মাথায় ক্ষত হয়েছে।

NEWS21
NEWS21

ইব্রাহিমের মামা রুবেল মিয়া জানান, তার ভাগনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন। তার বন্ধু ও স্বজনদের দাবি, ইব্রাহিম জুলাই আন্দোলনের মামলার স্বাক্ষী। এ কারণে বেশকিছুদিন ধরে তাকে হুমকি দেওয়া হচ্ছিল।

পুলিশের এক কর্মকর্তা জানান, ময়ুর ভিলা এলাকায় আওয়ামী লীগের একটি পরিত্যাক্ত অফিসের সামনের জায়গায় দোকান বসানো নিয়ে দ্বন্দ্ব ছিল। এই দ্বন্দ্বের কারণে হামলা হতে পারে।

মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন সমকালকে বলেন, দুর্বৃত্তরা বোরকা ও মাস্ক পরা থাকায় প্রত্যক্ষদর্শীরা তাদের চিনতে পারেনি। তাদের শনাক্তে তদন্ত চলছে। হামলার পেছনে বিভিন্ন কারণের পাশাপাশি আধিপত্য ও দখল নিয়ে কোনো বিরোধ আছে কিনা তা দেখা হচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের সেমির স্বপ্নে কি ফের হানা দেবে বৃষ্টি?

মোহাম্মদপুরে সমন্বয়কের ওপর হামলা, কোপাল সন্ত্রাসীরা

আপডেট সময় : ০২:২০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬