ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ১ নং ওয়ার্ডের সিআইখোলা এলাকায় মাদক বিক্রি করতে নিষেধ ৪৪ বছর পর ‘দম’-এ ফিরে সেই স্মরণীয় গান গাইলেন সাবিনা ইয়াসমিন মার্কিন গোয়েন্দা তথ্য: ইরানের শাসনব্যবস্থায় ভাঙনের আশঙ্কা নেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ব্যারিস্টার কায়সার কামাল হলেন নতুন ডেপুটি স্পিকার রানার ঝড়ো গতিতে সাজঘরে ফিরলেন পাকিস্তানের তিন টপ অর্ডার ব্যাটার আলুর বস্তাপ্রতি ২০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতাদের বিরুদ্ধে প্রথমবার বাংলাদেশের চলচ্চিত্রে দেখা যাবে বলিউডের নাতালিয়াকে দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ক্রেতাদের মধ্যে বাড়ছে উদ্বেগ কৃত্রিম ডিজেল সংকটে বিপাকে কৃষক, বাড়ছে উৎপাদন ব্যয়

পাঁচ দিন পিছিয়ে অবশেষে ২৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে বইমেলা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

পাঁচ দিন পিছিয়ে অবশেষে ২৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে বইমেলা

অমর একুশে বইমেলা ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। গতকাল বুধবার সন্ধ্যায় বাংলা একাডেমিতে আয়োজিত মতবিনিময় সভায় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।
এর আগে ২০ ফেব্রুয়ারি থেকে বইমেলা আয়োজনের কথা জানিয়েছিল বাংলা একাডেমি। রমজান মাসের কারণে অমর একুশে বইমেলা ঈদের পর করার দাবি জানিয়ে আসছিলেন প্রকাশকদের একাংশ। অন্যথায় বইমেলায় অংশ নেওয়া সম্ভব হবে না বলে ঘোষণা দেন।

দায়িত্ব নেওয়ার প্রথম দিন দুই মন্ত্রী বাংলা একাডেমিতে এসে প্রকাশক ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বসেন। সন্ধ্যা ৬টায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। এতে আরও উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এবং প্রকাশক প্রতিনিধিরা।

NEWS21
NEWS21

সভায় বাংলা একাডেমির মহাপরিচালক আসন্ন বইমেলার সার্বিক প্রস্তুতি ও সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন। এরপর প্রকাশকদের বিভিন্ন দাবি ও মতামত নিয়ে আলোচনা হয়। আলোচনার এক পর্যায়ে সংস্কৃতিমন্ত্রী ঘোষণা করেন, এবারের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করা হবে। সরকারের এ সিদ্ধান্তকে প্রকাশকরা ইতিবাচক ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন।
মন্ত্রী বলেন, সম্মিলিত উদ্যোগে বইমেলাকে সফল করে তুলতে হবে। দেশের সাহিত্য-সংস্কৃতির ধারাবাহিকতা বজায় রাখতে সব প্রকাশককে অংশ নেওয়ার আহ্বান জানান।
সভা শেষে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, অমর একুশে বইমেলা ২০২৬ চলবে ১৫ মার্চ পর্যন্ত। যেসব প্রকাশনা প্রতিষ্ঠান এখনও স্টল বরাদ্দ নেয়নি, তারা আজ বৃহস্পতিবার বিকেল ৩টার মধ্যে আবেদন জমা দিতে পারবে। আজ সন্ধ্যা ৬টায় লটারির মাধ্যমে স্টল বরাদ্দ সম্পন্ন করা হবে।
নির্ধারিত সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান বইমেলার উদ্বোধন করবেন। পরদিন ২৬ ফেব্রুয়ারি দেওয়া হবে একুশে পদক।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ১ নং ওয়ার্ডের সিআইখোলা এলাকায় মাদক বিক্রি করতে নিষেধ

পাঁচ দিন পিছিয়ে অবশেষে ২৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে বইমেলা

আপডেট সময় : ০১:৪৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬