ঢাকা ১১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ১ নং ওয়ার্ডের সিআইখোলা এলাকায় মাদক বিক্রি করতে নিষেধ ৪৪ বছর পর ‘দম’-এ ফিরে সেই স্মরণীয় গান গাইলেন সাবিনা ইয়াসমিন মার্কিন গোয়েন্দা তথ্য: ইরানের শাসনব্যবস্থায় ভাঙনের আশঙ্কা নেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ব্যারিস্টার কায়সার কামাল হলেন নতুন ডেপুটি স্পিকার রানার ঝড়ো গতিতে সাজঘরে ফিরলেন পাকিস্তানের তিন টপ অর্ডার ব্যাটার আলুর বস্তাপ্রতি ২০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতাদের বিরুদ্ধে প্রথমবার বাংলাদেশের চলচ্চিত্রে দেখা যাবে বলিউডের নাতালিয়াকে দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ক্রেতাদের মধ্যে বাড়ছে উদ্বেগ

বিয়ের ভিডিও বিক্রির কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিলেন বিজয়-রাশমিকা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

বিয়ের ভিডিও বিক্রির কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিলেন বিজয়-রাশমিকা

কয়েক মাস ধরেই বিয়ের গুঞ্জনে আলোচনার কেন্দ্রে রয়েছেন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। সাম্প্রতিক সময়ে সেই জল্পনা আরও তুঙ্গে। দক্ষিণী সিনেমা থেকে বলিউড- সবখানেই এখন একটাই প্রশ্ন, কবে চার হাত এক হবে এই দুই তারকার? যদিও এখনো প্রেম কিংবা বিয়ে নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি তারা। তবে শোনা যাচ্ছে, আগামী ২৬ ফেব্রুয়ারি বসতে পারে তাঁদের বিয়ের আসর। আর সেই সম্ভাব্য দিনক্ষণ ঘিরেই সামনে এসেছে এক চমকপ্রদ তথ্য।

NEWS21
NEWS21

তেলুগু সিনেমার জনপ্রিয় পোর্টাল ‘তুপাকি’-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, একটি প্রথম সারির ওটিটি প্ল্যাটফর্ম তাদের বিয়ের ভিডিওর স্বত্ব কেনার জন্য মোটা অঙ্কের প্রস্তাব দিয়েছিল। পরিকল্পনা ছিল, বিয়ের প্রতিটি মুহূর্ত ক্যামেরাবন্দী করে তা তথ্যচিত্র আকারে প্রকাশ করা হবে। এর আগেও প্রতিষ্ঠানটি তারকাদের বিয়ে নিয়ে যত বড় অঙ্কের চুক্তির প্রস্তাব এসেছে, এটি নাকি তার মধ্যেই অন্যতম। তবে সেই মোটা অঙ্কের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বিজয় ও রাশমিকা।

সূত্রের খবর, জীবনের এই বিশেষ মুহূর্তকে কোনোভাবেই ব্যবসায়িক রূপ দিতে চান না এই তারকা জুটি। অতীতে নয়নতারার বিয়ের ভিডিও ঘিরে যে ধরনের আইনি জটিলতা তৈরি হয়েছিল, সেখান থেকে শিক্ষা নিয়েই তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

বিশেষ করে বিজয় দেবেরাকোন্ডা বরাবরই নিজের ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করেন। তার ইচ্ছা, উদয়পুরে অনুষ্ঠেয় সেই রাজকীয় আয়োজনটি যেন কেবল ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে একান্ত ব্যক্তিগত ও ঘরোয়া পরিবেশেই সম্পন্ন হয়। কোনো বাণিজ্যিক প্রচার বা অতিরিক্ত লাইমলাইট তিনি চান না।

এদিকে শোনা যাচ্ছে, গত বছরের অক্টোবরেই নাকি গোপনে আংটি বদল সেরেছেন বিজয় ও রাশমিকা মান্দানা। ‘হিন্দুস্তান টাইমস’-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২৬ ফেব্রুয়ারি উদয়পুরের একটি হেরিটেজ প্যালেসে বসতে পারে তাদের ‘রয়্যাল ওয়েডিং’।

বাগদানের মতোই বিয়ের অনুষ্ঠানেও তারকা অতিথিদের ভিড় থাকবে না; উপস্থিত থাকবেন শুধু দুই পরিবারের সদস্য ও অতি ঘনিষ্ঠজনেরা।

উল্লেখ্য, ইতালির রোমে একসঙ্গে নববর্ষ উদযাপন করতে দেখা গিয়েছিল এই জুটিকে। যদিও তারা আলাদা আলাদা ছবি পোস্ট করেছিলেন, তবে ছবির পটভূমি যে প্রায় একই—তা নেটিজেনদের চোখ এড়ায়নি। দীর্ঘদিনের জল্পনা-জট কাটিয়ে আদৌ কি উদয়পুরের প্রাসাদে সাত পাকে বাঁধা পড়বেন গীতি গোবিন্দম-খ্যাত এই জুটি—সেদিকেই এখন তাকিয়ে অনুরাগীরা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

বিয়ের ভিডিও বিক্রির কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিলেন বিজয়-রাশমিকা

আপডেট সময় : ০৩:২৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬