ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অতিরিক্ত কাজকে স্বাভাবিক ভাবা—এই প্রবণতা বন্ধ করা এখন জরুরি মমতার দলের সাবেক সাংসদ দীনেশ ত্রিবেদী হচ্ছেন বাংলাদেশে ভারতের নতুন রাষ্ট্রদূত শিবিরের সাবেক নেতাদের এনসিপিতে ফেরার হিড়িক সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026 বগুড়ায় নীরব ভোট, শেরপুর-৩ এ জামায়াতের বর্জন—নির্বাচনে ছায়া উত্তেজনা কুমিল্লা বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুনে ৩ বাস ভস্মীভূত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন সোহেল রানা অধ্যাদেশ ইস্যুতে উত্তাপ, ড. ইউনূসকে রাস্তায় নামতে বললেন নাহিদ নববর্ষে পরিবর্তন, ‘মঙ্গল’–‘আনন্দ’ ছেঁটে ‘বৈশাখী শোভাযাত্রা’ ঘোষণা ঘোড়া বিক্রি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: ওসি খন্দকার নাসির উদ্দিনের প্রতিবাদ

খালেদা জিয়ার মুক্তি হলে দেশ ও জাতি মুক্তি পাবে: টুকু

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২৯ তারিখের সমাবেশ সফল করার আহবান জানিয়েছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।  তিনি বলেন, আমাদের দফা একটাই বেগম খালেদা জিয়ার মুক্তি। খালেদা জিয়ার মুক্তি হলে দেশ ও জাতি মুক্তি পাবে।

বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আগামী ২৯ জুন সমাবেশ সফল করার লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আয়োজিত এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অবৈধ সরকার সাজানো মিথ্যা মামলায় সাজা দিয়ে বেগম খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে। তাঁকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করে মৃত্যুর দিকে ঠেলে দিতে চায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী যারা আছেন সকল ভেদাভেদ ভুলে রাজপথে নামুন, ২৯ তারিখের সমাবেশ সফল করুন।

যুবদলের সদ্য সাবেক এই সভাপতি আরো বলেন, আমাদের আন্দোলন ক্ষমতার জন্য নয়। আমরা দেশের জনগণের অধিকার আদায়ের জন্য এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের লুটপাট ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করছি। আমরা চাই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।

টুকু বলেন, গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি আমাদের অনুপ্রেরণা। তার মতো নেত্রীকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দী রেখেছে। তাকে মেরে ফেলার চক্রান্ত করছে।

তিনি এখন মৃত্যুশয্যায়। আমি অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবি করছি। খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে যার যার অবস্থান থেকে ঝাঁপিয়ে পড়তে হবে।

মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এ গাফফার এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না, সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, নুরুল ইসলাম নয়ন, জাকির সিদ্দিকী, মহসিন মোল্লা, কামরুজ্জামান দুলাল, যুগ্ম সম্পাদক গোলাম মাওলা শাহিন, বিল্লাল হোসেন তারেক, এড. আজিজুর রহমান আকন্দ, সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, যোগাযোগ সম্পাদক গিয়াস উদ্দীন মামুন, সাবেক সহ সম্পাদক দেওয়ান অলিউদ্দিন সুমন, সানোয়ার আলম, রোকন উজ্জামান, এসময় ভার্চূয়ালি যুক্ত হন মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন ছাড়াও মহানগর দক্ষিণ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অতিরিক্ত কাজকে স্বাভাবিক ভাবা—এই প্রবণতা বন্ধ করা এখন জরুরি

খালেদা জিয়ার মুক্তি হলে দেশ ও জাতি মুক্তি পাবে: টুকু

আপডেট সময় : ১০:৪৭:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪