ঢাকা ১১:৫০ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

২০ কোটি ৬৭ লাখ টাকার ভারতীয় শাড়িসহ চোরাকারবারিকে আটক

আসন্ন রমজান মাস ও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আবারও সক্রিয় হয়ে উঠেছে চোরাকারবারি ও পাচারকারী চক্র। নারায়ণগঞ্জের ফতুল্লায় বিশেষ অভিযান চালিয়ে এমনই একটি বড় চোরাকারবারি চক্রের এক সদস্যকে আটক

করেছে কোস্টগার্ড। জব্দ করা ভারতীয় অবৈধ শাড়ি। এ সময় জব্দ করা হয়েছে শুল্ক কর ফাঁকি দিয়ে আনা ২০ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি ও একটি কাভার্ড ভ্যান। শুক্রবার (২৩

জানুয়ারি) ভোরে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় এই অভিযান পরিচালনা করে কোস্টগার্ড পাগলা স্টেশনের একটি টিম। দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ

NEWS21
NEWS21

তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর সাড়ে ৪টায় কোস্টগার্ড পাগলা স্টেশনের একটি টিম ফতুল্লার শিবু মার্কেট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি কাভার্ডভ্যানে

তল্লাশি করে শুল্ক কর ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২০ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকা। আটক করা হয় এর সঙ্গে জড়িত এক পাচারকারীকে। পরে জব্দ অবৈধ

মালামাল ও কাভার্ডভ্যানসহ আটক ব্যক্তিকে ফতুল্লা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, এ ঘটনায় মামলাসহ যথাযথ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন

রয়েছে। এছাড়া চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

২০ কোটি ৬৭ লাখ টাকার ভারতীয় শাড়িসহ চোরাকারবারিকে আটক

আপডেট সময় : ০৬:২৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬