ঢাকা ১১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ না খেললে বিশ্বকাপে না খেলতে পারে পাকিস্তানও

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ না খেললে বিশ্বকাপে না খেলতে পারে পাকিস্তানও

বাংলাদেশ যদি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ পর্যন্ত অংশ না নেয়, তাহলে পাকিস্তানও টুর্নামেন্টটি বয়কট করতে পারে— এমনটাই জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

পিসিবির একাধিক সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, আইসিসি যদি বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরানোর দাবি না মানে, তাহলে পাকিস্তান এই সিদ্ধান্ত নিতে পারে।

NEW21
NEW21

মূলত, নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরানোর আবেদন পূরণ না হলে বাংলাদেশ সরে দাঁড়াতে পারে। সে ক্ষেত্রে ২০০৯ সালের চ্যাম্পিয়ন পাকিস্তানও বিশ্বকাপ বর্জনের পথে হাঁটতে পারে বলে জানানো হয় এক প্রতিবেদনে।

এই পরিস্থিতির শুরু মোস্তাফিজুর রহমানকে আইপিএলে কলকাতা ফ্র্যাঞ্চাইজি চুক্তি করলেও পরে বাদ দেয়ার পর থেকে। এর জেরে বাংলাদেশে পরবর্তী মৌসুমের আইপিএলের সম্প্রচার বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে বিশ্বকাপের ম্যাচ সহ-আয়োজক শ্রীলঙ্কায় চাওয়ার দাবিও জানানো হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ না খেললে বিশ্বকাপে না খেলতে পারে পাকিস্তানও

আপডেট সময় : ০৭:০৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬