ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান

আবারও গ্রেপ্তার ইভ্যালির রাসেল-শামীমা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

আবারও গ্রেপ্তার ইভ্যালির রাসেল-শামীমা

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের বিরুদ্ধে তিন শতাধিক গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম সমকালকে বলেন, সোমবার মধ্যরাতে ধানমন্ডি থেকে রাসেল ও শামীমাকে গ্রেপ্তার করা হয়।

ডিবির এই কর্মকর্তা বলেন, রাসেলের বিরুদ্ধে মোট ২৬০টি পরোয়ানা আছে। এর মধ্যে ৮০টি সাজা পরোয়ানা। আর শামীমার বিরুদ্ধে ১২৮টি পরোয়ানা আছে, যার ৩০টি সাজা পরোয়ানা। তারা সাজা এড়াতে পালিয়ে বেড়াচ্ছিলেন। আজ মঙ্গলবার তাদের আদালতে হাজির করা হবে।

এর আগে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুর থেকে রাসেল ও শামীমাকে গ্রেপ্তার করা হয়। শামীমা ২০২২ সালের এপ্রিলে এবং রাসেল ওই বছর ডিসেম্বরে জামিনে মুক্তি পান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন

আবারও গ্রেপ্তার ইভ্যালির রাসেল-শামীমা

আপডেট সময় : ০৩:৩৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬