ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

ভক্তদের জন্য সুখবর: পর্দায় ফিরছেন তাহসান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৮:২১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ১৬৮ বার পড়া হয়েছে

ভক্তদের জন্য সুখবর: পর্দায় ফিরছেন তাহসান

রোজা আহমেদের সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই অনেকটা নিজের মতো করে সময় কাটাচ্ছেন সংগীত ও অভিনয়শিল্পী তাহসান খান। ব্যক্তিগত জীবনে খানিকটা আড়ালেই রয়েছেন তিনি; দেখা–সাক্ষাৎও আগের তুলনায় কম। তবে এবার দর্শকের সঙ্গে অন্যভাবে দেখা দিতে চলেছেন এই তারকা-ফিরছেন পর্দায়।

আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে জনপ্রিয় পারিবারিক গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর দ্বিতীয় সিজন। অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে এনটিভি ও বঙ্গ প্ল্যাটফর্মে।

NEW21
NEWS 21

প্রথম সিজনে তাহসান খানের সাবলীল ও প্রাণবন্ত উপস্থাপনা দর্শকের মন জয় করেছিল। সেই সাফল্যের ধারাবাহিকতায় দ্বিতীয় সিজনেও উপস্থাপক হিসেবে তাঁকেই বেছে নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।

নতুন সিজন নিয়ে বেশ উচ্ছ্বসিত তাহসান খান। তিনি বলেন, ‘এবারের সিজনটা সত্যিই অন্যরকম। প্রশ্নগুলোর সার্ভে করা হয়েছে বাংলাদেশের সব ৬৪ জেলা থেকে। ফলে উত্তরগুলো যেমন মজার, তেমনি অপ্রত্যাশিত। প্রতিটি পর্বেই থাকবে আলাদা ধরনের উত্তেজনা।’

প্রথম সিজনের সাফল্যের রেশ ধরে দ্বিতীয় সিজন সাজানো হয়েছে আরও বড় পরিসরে। আগের সিজনে সব প্ল্যাটফর্ম মিলিয়ে শত কোটিরও বেশি ভিউ অর্জন করে শোটি। পাশাপাশি ত্রিশ লাখ টাকার বেশি পুরস্কার জয়ের নজিরও ছিল। নতুন সিজনে থাকছে আরও আকর্ষণীয় পুরস্কার, জমজমাট প্রতিযোগিতা ও পারিবারিক বিনোদনের পূর্ণ আয়োজন।

অনুষ্ঠানটির পরিচালনায় রয়েছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রযোজনা করেছে বঙ্গ। সহযোগী হিসেবে যুক্ত হয়েছে দেশের স্বনামধন্য একাধিক প্রতিষ্ঠান, যা আয়োজনকে দিয়েছে আরও জাঁকজমক।

আগামী ১৯ জানুয়ারি থেকে প্রতি সোমবার রাত সাড়ে ৯টায় এনটিভিতে প্রচারিত হবে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ সিজন দুই। টেলিভিশনে যাঁরা অনুষ্ঠানটি দেখতে পারবেন না, তাঁরা বুধবার দুপুর ১টায় পুনঃপ্রচার দেখতে পারবেন। পাশাপাশি বঙ্গ অ্যাপ ও ওয়েবসাইটে যেকোনো সময় বিনামূল্যে উপভোগ করা যাবে অনুষ্ঠানটি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

ভক্তদের জন্য সুখবর: পর্দায় ফিরছেন তাহসান

আপডেট সময় : ০৩:৫৮:২১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬