ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

আইসিসি জানিয়েছে, বিশ্বকাপে মুস্তাফিজ থাকলে দলের নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে: আসিফ নজরুল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ২০১ বার পড়া হয়েছে

আইসিসি জানিয়েছে, বিশ্বকাপে মুস্তাফিজ থাকলে দলের নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে: আসিফ নজরুল

অন্তবর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, আইসিসির নিরাপত্তা বিভাগ থেকে বিসিবিকে একটি চিঠি দেওয়া হয়েছে। তাতে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে বাংলাদেশের তিনটি নিরাপত্তা ঝুঁকির কথা বলা হয়েছে। যার একটি বিশ্বকাপ দলে মুস্তাফিজুর রহমানের অন্তর্ভুক্তি।

সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা আসিফ নজরুল জানান, আইসিসির এমন যুক্তি উদ্ভট ও অযৌক্তিক। দলের সেরা বোলারকে বাদ দিয়ে বিশ্বকাপ দল গড়ার মতো প্রত্যাশা অবাস্তব।

NEW21
NEW21

তিনি বলেন, ‘আইসিসির নিরাপত্তা বিভাগের চিঠিতে বলা হয়েছে, তিনটি জিনিস বাংলাদেশ দলের নিরাপত্তা শঙ্কা বাড়বে। প্রথমত, দলে মুস্তাফিজুর রহমানের অন্তর্ভুক্তি। দ্বিতীয়ত, বাংলাদেশের সমর্থকদের দলের জার্সি পরে ঘোরাঘুরি। তৃতীয়ত, বাংলাদেশে জাতীয় নির্বাচন এগিয়ে আসা। নির্বাচন যতো এগিয়ে আসবে ততো দলের নিরাপত্তাঝুঁকি বাড়বে।’

আইসিসির দেখানো তিনটি কারণকেই অবাস্তব আখ্যা দিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আইসিসি যদি আশা করে আমরা দলের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে বিশ্বকাপ দল গড়ব, সমর্থকরা জার্সি পরতে পারবে না। আর খেলার জন্য নির্বাচন পিছিয়ে দেব, তবে এর চেয়ে অবাস্তব প্রত্যাশা আর হতে পারে না।’

ভারতে ক্রিকেট খেলা অসম্ভব হয়ে পড়েছে উল্লেখ করে তিনি জানান, আইসিসি ভারতের কথায় ওঠবস না করলে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজন করবে, ‘ভারতে উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি এবং বাংলাদেশ-বিদ্বেষী পরিবেশ বিরাজ করছে। গত ১৬ মাস অব্যাহত ক্যাম্পেইনের প্রেক্ষিতে সেখানে ক্রিকেট খেলা অসম্ভব হয়ে পড়েছে। মুস্তাফিজ ইস্যু এবং আইসিসির চিঠিতে তা সন্দেহাতীতভাবে প্রমাণিত।

ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘ক্রিকেটের ওপর কারও মনোপলি থাকা উচিত না। আইসিসি সত্যিই গ্লোবাল অর্গানাইজেশন হলে ভারতের কথায় ওঠবস না করে অবশ্যই বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলার সুযোগ করে দেওয়া উচিত। এই প্রশ্নে আমরা নতি স্বীকার করবো না। যেখানে আমাদের দলের একটা প্লেয়ারের খেলার পরিবেশ নেই। তারা যখন বলে মুস্তাফিজকে খেলানো না হোক, এর চেয়ে বড় প্রমাণ আর কী আছে আইসিসির সামনে। ভারতের কোনো জায়গাতে খেলার পরিবেশ নাই।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

আইসিসি জানিয়েছে, বিশ্বকাপে মুস্তাফিজ থাকলে দলের নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে: আসিফ নজরুল

আপডেট সময় : ০৪:৪৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬