ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

ডোনাল্ড ট্রাম্পের সতর্কবার্তা: যুক্তরাষ্ট্র না থাকলে রাশিয়া-চীন দখল করবে গ্রিনল্যান্ড

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৩:৪২ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

ডোনাল্ড ট্রাম্পের সতর্কবার্তা: যুক্তরাষ্ট্র না থাকলে রাশিয়া-চীন দখল করবে গ্রিনল্যান্ড

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ডেনমার্কের কৌশলগত আর্কটিক ভূখণ্ড গ্রিনল্যান্ডের দখল রাশিয়া বা চীনের নিয়ন্ত্রণে যাওয়া ঠেকাতে চান তিনি। এ জন্য যুক্তরাষ্ট্রের এটি অধিগ্রহণ করা প্রয়োজন।

ফ্লোরিডা থেকে ওয়াশিংটন ডিসিতে যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে রোববার সাংবাদিকদের ট্রাম্প এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, ‘আমরা যদি গ্রিনল্যান্ড না নেই, তাহলে রাশিয়া বা চীন গ্রিনল্যান্ড নেবে। আমি তা হতে দেব না। যে কোনোভাবে গ্রিনল্যান্ড আমাদেরই হবে।’

NEW21
NEW21

বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, ট্রাম্পের দাবি হলো- গ্রিনল্যান্ডও চায় না রাশিয়া বা চীন তাদের দখল নিক। তাই নিজেদের নিরাপত্তা ও ভবিষ্যতের স্বার্থে গ্রিনল্যান্ডের উচিত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে রাজি হওয়া।

যুক্তরাষ্ট্র ভূখণ্ড ইজারা নেওয়ার বিষয়ে আগ্রহী নয়। স্থায়ী অধিগ্রহণই লক্ষ্য। এ কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ইজারা বা স্বল্পমেয়াদি ব্যবস্থা নয়। আমরা অধিগ্রহণের কথা বলছি। যদি এটা না করি, রাশিয়া বা চীন করবে। আমি প্রেসিডেন্ট থাকাকালে তা হবে না।’

দ্য গার্ডিয়ান জানিয়েছে, অল্প কিছুদিনের মধ্যে চলমান বিষয় নিয়ে ডেনমার্ক, গ্রিনল্যান্ড ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৈঠক হতে পারে। সম্প্রতি চারটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে একটি যৌথ বিবৃতি দেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী ইয়েন্স-ফ্রেডেরিক নিলসেন। সেখানে তিনি বলেন, ‘আমরা আমেরিকান হতে চাই না, আমরা ডেনিশ হতে চাই না, আমরা গ্রিনল্যান্ডার হতে চাই। গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ গ্রিনল্যান্ডারদেরই নির্ধারণ করতে হবে।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

ডোনাল্ড ট্রাম্পের সতর্কবার্তা: যুক্তরাষ্ট্র না থাকলে রাশিয়া-চীন দখল করবে গ্রিনল্যান্ড

আপডেট সময় : ০২:৫৩:৪২ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬