ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান

তাহসানের ব্যক্তিগত স্বীকারোক্তি: ‘আমরা সত্যিই অনেক দিন ধরে আলাদা’

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৭:০১ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

তাহসানের ব্যক্তিগত স্বীকারোক্তি: ‘আমরা সত্যিই অনেক দিন ধরে আলাদা’

গেল বছরের শুরুতে মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন জনপ্রিয় সংগীত শিল্পী ও অভিনেতা তাহসান খান। কিন্তু বিয়ের কয়েক মাস পর থেকে দুজনের মধ্যে সম্পর্কটা ভালো যাচ্ছে না। শুধু তাই নয়, গত কয়েক মাস ধরে আলাদা থাকছেন এই দম্পতি। সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন তাহসান খান নিজেই।

শনিবার সন্ধ্যায় তাহসান খান সমকালকে বলেন, ‘খবরটি সত্য। দীর্ঘদিন ধরে, অর্থাৎ জুলাইয়ের শেষ থেকে আমরা আলাদা আছি। সঠিক সময় এলে বিস্তারিত জানানো হবে। ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি, তবে বিবাহবার্ষিকী নিয়ে ভুয়া খবর দেখায় বলতে হচ্ছে যে আমরা এখন একসাথে নেই।’

NEW21
NEW21

রোজা ইসলাম অভিনেতা তাহসানের দ্বিতীয় স্ত্রী। ২০২৫ সালের ৪ জানুয়ারি চার মাসের পরিচয়ে তাকে বিয়ে করেন তাহসান। রোজা পেশাদার মেকআপ আর্টিস্ট। এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। নিউইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠান রয়েছে।

এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান। ১১ বছরের সেই সংসারের ইতি ঘটে ২০১৭ সালে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন

তাহসানের ব্যক্তিগত স্বীকারোক্তি: ‘আমরা সত্যিই অনেক দিন ধরে আলাদা’

আপডেট সময় : ০২:৫৭:০১ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬