ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাখিপ্রেমীর উদ্যোগে পাবনার প্রকৃতিতে মুক্তি পেল আটটি পাতিসরালি ২৫০ বছরে পুরনো মাছের মেলা কালিগঞ্জ বিনিরাইলে মাছের মেলা বাঞ্ছারামপুরে ইউএনও’র অকাল প্রয়াণে শোকের ছায়া জুলাই সনদের প্রস্তাবনা উপেক্ষা, ৫ শতাংশ নারী প্রার্থীও দেয়নি দলগুলো এরফানের ফাঁসি কার্যকর হলে কড়া প্রতিক্রিয়ার হুঁশিয়ারি ট্রাম্পের শারীরিক অসুস্থতায় শুটিং বাতিল করলেন শবনম ফারিয়া থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ধসে প্রাণ গেল ২২ জনের ‘হ্যাঁ’ ভোটে সমর্থন দেবে বিএনপি, গণভোট নিয়ে জানালেন নজরুল ইসলাম খান ইরানে চলমান বিক্ষোভে প্রাণ গেল প্রায় দুই হাজার মানুষের পাসপোর্টের শক্তিতে সামান্য অগ্রগতি, উন্নতির পথে বাংলাদেশ

মায়ের মরদেহের পাশে বসে পবিত্র কোরআন তিলাওয়াত করছেন তারেক রহমান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৯:০৪ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

মায়ের মরদেহের পাশে বসে পবিত্র কোরআন তিলাওয়াত করছেন তারেক রহমান

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় নেওয়া হয়। খালেদা জিয়ার মরদেহের পাশে বসে কোরআন তেলাওয়াত করছেন ছেলে তারেক রহমান।

আজ বুধবার সকাল ১০টা ২৭ মিনিটে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে তারেক রহমানের একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে তাকে কোরআন তিলাওয়াত করতে দেখা গেছে।

এর আগে আজ বুধবার সকাল ৯টা ১৭ মিনিটে খালেদা জিয়ার মরদেহ তারেক রহমানের বাসায় আনা হয়। পাশেই খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’। গুলশানের বাসায় দলের নেতাকর্মী ও স্বজনরা খালেদা জিয়াকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে আসছেন।

NEW21
NEW21

তারও আগে, বাংলাদেশের পতাকায় মোড়ানো একটি গাড়িতে ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের উদ্দেশ্যে বের করা হয় খালেদা জিয়ার মরদেহ।

সেখানে তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার কন্যা জাইমা রহমানসহ পরিবারের অন্য সদস্যরা। রয়েছেন বিএনপি নেতাকর্মীরা।

গুলশানের বাসা থেকে খালেদা জিয়ার মরদেহ মানিক মিয়া অ্যাভিনিওয়ে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে তার স্বামী শহীদ রাষ্ট্রপাতি জিয়াউর রহমানের পাশে সমাহিত করা হবে।

গতকাল মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে ইন্তেকাল করেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৭৯ বছরের অর্জনপূর্ণ জীবনের অবসানেও তাঁর জন্য শোকস্তব্ধ বাংলাদেশ। শুধু কর্মী-সমর্থক নন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী-প্রতিযোগী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পাখিপ্রেমীর উদ্যোগে পাবনার প্রকৃতিতে মুক্তি পেল আটটি পাতিসরালি

মায়ের মরদেহের পাশে বসে পবিত্র কোরআন তিলাওয়াত করছেন তারেক রহমান

আপডেট সময় : ০১:৩৯:০৪ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫