ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

মৃত্যুশয্যায় সাংবাদিক মোবারক মৌলবি, সবার কাছে দোয়ার আবেদন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৬:৫১ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ৩৯৫ বার পড়া হয়েছে

মৃত্যুশয্যায় সাংবাদিক মোবারক মৌলবি, সবার কাছে দোয়ার আবেদন

সবুজ আকন্দ
সুন্দরগঞ্জ, গাইবান্ধা প্রতিনিধি।

দীর্ঘদিন ধরে অজানা রোগে ভুগে মৃত্যুশয্যায় রয়েছেন প্রবীণ সাংবাদিক, শিক্ষক, মসজিদের ইমাম ও লেখক মোবারক মৌলবি। তার আশু সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।

পরিবারসূত্রে জানা যায়, কয়েক বছর ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন মোবারক মৌলবি। প্রায় এক বছর আগে তিনি তুলনামূলক সুস্থ ছিলেন। তবে এক রাতে ঘুমানোর পর ভোরে ফজরের আজানের সময় অজু করার জন্য ঘর থেকে বের হলে হঠাৎ পড়ে যান। এতে তিনি কোমরের শক্তি হারিয়ে ফেলেন। এরপর থেকেই তিনি শয্যাশায়ী।

NEW21
NEW21

বর্তমানে তিনি বিছানায় শুয়েই ইশারায় নামাজ আদায় করেন এবং তায়াম্মুমের মাধ্যমে অজু করেন। শারীরিকভাবে অত্যন্ত দুর্বল অবস্থায় দিন কাটছে তার।

সাংবাদিক মোবারক মৌলবির নাতি শৈকত সরকার জানান, “আমার দাদু সারাজীবন মানুষের জন্য কাজ করেছেন। সাংবাদিকতা, শিক্ষা ও দ্বীনি খেদমতে তিনি নিজেকে উৎসর্গ করেছেন। আমরা সবাই তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।”

উল্লেখ্য, মোবারক মৌলবি সাংবাদিকতার পাশাপাশি একজন নিবেদিত শিক্ষক, মসজিদের ইমাম এবং লেখক হিসেবে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার অসুস্থতার খবরে সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে গভীর উদ্বেগ বিরাজ করছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

মৃত্যুশয্যায় সাংবাদিক মোবারক মৌলবি, সবার কাছে দোয়ার আবেদন

আপডেট সময় : ০৪:২৬:৫১ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫