ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রানার ঝড়ো গতিতে সাজঘরে ফিরলেন পাকিস্তানের তিন টপ অর্ডার ব্যাটার আলুর বস্তাপ্রতি ২০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতাদের বিরুদ্ধে প্রথমবার বাংলাদেশের চলচ্চিত্রে দেখা যাবে বলিউডের নাতালিয়াকে দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ক্রেতাদের মধ্যে বাড়ছে উদ্বেগ কৃত্রিম ডিজেল সংকটে বিপাকে কৃষক, বাড়ছে উৎপাদন ব্যয় দুদকের মামলায় জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, কারামুক্তির পথে আর বাধা নেই হাদি হত্যা মামলার আসামি ভারতে গ্রেপ্তার, আনা হচ্ছে ঢাকায় মিউজিক ইন্ডাস্ট্রির বৈষম্য নিয়ে স্পষ্ট কথা বললেন শ্রেয়া ঘোষাল ঘুষের অভিযোগ ফাঁস: বিচারপ্রক্রিয়া ‘শতভাগ প্রশ্নবিদ্ধ’ বললেন চিফ প্রসিকিউটর জনগণের শক্তির কাছে হার মানে সব শক্তি: মির্জা ফখরুল

উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে জামানত বাড়লো ১০ গুণ!

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪
  • ৮৫ বার পড়া হয়েছে

উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে জামানত বাড়লো ১০ গুণ - ছবি : সংগৃহীত

The surety increased tenfold for the position of chairman in the Upazila election.

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে জামানত ১০ গুণ বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সেই সাথে সমর্থনকারীদের স্বাক্ষরের বিধান বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ২৮তম কমিশন সভায় সংস্থাটি এ অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব মো: জাহাংগীর আলম।

তিনি বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের ২৫০ জন ভোটারের স্বাক্ষর প্রয়োজন হতো, তা আর লাগবে না। তবে উপজেলা ভোটে চেয়ারম্যান প্রার্থীর জামানত বৃদ্ধি করে ১ লাখ টাকা এবং ভাইস চেয়ারম্যানের ৭৫ হাজার টাকা করা হয়েছে।

ইসি সচিব আরো জানান, এবারের উপজেলা ভোটে পোস্টারেরও পরিবর্তন আনা হয়েছে। সাদা কালো পোস্টারের পাশাপাশি রঙিন পোস্টার ব্যবহার করা যাবে। প্রতীক বরাদ্দের আগে সীমিত পরিসরে প্রচারণা করা যাবে।

কাস্টিং ভোটের ১৫ ভাগ না পেলে জামানত বাজেয়াপ্ত হবে বলেও জানান মো: জাহাংগীর আলম।

ইসি সচিব বলেন, কমিশন সভায় অনুমোদিত প্রস্তাবগুলো আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেইগুলো ভেটিং শেষে বিধিমালা সংশোধন করা হবে।

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানার নেতৃত্বে গঠিত আইন সংশোধন কমিটি প্রস্তাবগুলো এনেছে বলেও জানান তিনি।

জানা গেছে, ২০১৩-এর উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালার সংশোধনীতে ২৬টি এবং ২০১৬-এর উপজেলা প্রদত্ত পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালার সংশোধনীতে ৮টি বিধান সুপারিশের প্রাথমিক খসড়া তৈরি করা হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি ইসির আইন ও বিধিমালা সংস্কার কমিটির বৈঠকে এ সুপারিশ প্রস্তুত করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রানার ঝড়ো গতিতে সাজঘরে ফিরলেন পাকিস্তানের তিন টপ অর্ডার ব্যাটার

উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে জামানত বাড়লো ১০ গুণ!

আপডেট সময় : ০২:৫৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪