ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান

চট্টগ্রামে ভয়াবহ আগুনে ছাই শতবর্ষী ঐতিহ্যবাহী বাড়ি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামে ভয়াবহ আগুনে ছাই শতবর্ষী ঐতিহ্যবাহী বাড়ি

চট্টগ্রামের ফটিকছড়িতে শত বছরের পুরোনো একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এটি স্থানীয় লোকজনের কাছে ‘জমিদারবাড়ি’ হিসেবে পরিচিত। আগুনে এ ছাড়া আরও ১০টি বসতঘর পুড়ে গেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সমিতির হাট ইউনিয়নের আরবান আলী সওদাগরবাড়িতে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জমিদারবাড়ি নামে পরিচিত দোতলা ঘরটি কাঠ ও টিনশেডের। আরবান আলী সওদাগরের উত্তরসূরিরা ঘরটির মালিকানায় থাকলেও কেউ এলাকায় থাকেন না। স্থানীয় একটি পরিবার বাড়ি দেখাশোনা করে।

NEW21
NEW21

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাকড়ি রাখার কক্ষ থেকে বাড়িটিতে আগুন ছড়িয়েছে। আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন তা নির্বাপণে এগিয়ে আসেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

জানতে চাইলে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম প্রথম আলোকে বলেন, অগ্নিকাণ্ডে জমিদারবাড়ি নামে পরিচিত ঘরটি ছাড়াও ১০টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসন থেকে সার্বিক সহযোগিতা করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন

চট্টগ্রামে ভয়াবহ আগুনে ছাই শতবর্ষী ঐতিহ্যবাহী বাড়ি

আপডেট সময় : ০৩:৩৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫