ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে তিন যাত্রীবাহী বাস ও কাভারভ্যানের সংঘর্ষ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৮:৪০ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে তিন যাত্রীবাহী বাস ও কাভারভ্যানের সংঘর্ষ

ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে তিনটি যাত্রীবাহী বাস ও একটি কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ সকাল সাড়ে ৭টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখানের কুচিয়ামোড়ায় কুচিয়ামোড়া কলেজগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে যানবাহনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।

NEW21
NEW21

এ দিকে এ ঘটনায় আধাঘণ্টা যান চলাচল ব্যাহত হয় এক্সপ্রেসওয়েতে। এ বিষয়ে হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে মহাসড়কে। দুর্ঘটনায় কয়েকজন সামান্য আহত হয়েছেন।

ওসি আরও জানান, ঘন কুয়াশায় যানবাহন চালকদের সতর্কতার অভাব ও বেপরোয়াগতি দুর্ঘটনার প্রধান কারণ। দুর্ঘটনা এড়াতে কুয়াশার মধ্যে চালকদের অধিক সতর্ক থেকে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছে ওসি এটিএম মাহমুদুল হক।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে তিন যাত্রীবাহী বাস ও কাভারভ্যানের সংঘর্ষ

আপডেট সময় : ০৫:৩৮:৪০ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫