ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

শ্রীলঙ্কানদের হারিয়ে সেমিতে পাকিস্তানকে পেল টাইগাররা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৮:১৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

শ্রীলঙ্কানদের হারিয়ে সেমিতে পাকিস্তানকে পেল টাইগাররা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনাল আগেই নিশ্চিত হয়েছিল বাংলাদেশের। ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছিল টাইগার যুবারা। পরের ম্যাচে নেপালকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছিল। তবু শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি আজিজুল হাকিম তামিমদের জন্য গুরুত্বপূর্ণ ছিল।

কারণ জয়ী দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে যাবে। সেক্ষেত্রে ভারতকে এড়ানোর সুযোগ থাকবে। বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে অল্প রানের লড়াইয়ে ৩৯ রানে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ফাইনালের যাওয়ার লড়াইয়ে পাকিস্তানকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে। টুর্নামেন্টের দ্বিতীয় এই সেমিফাইনাল ম্যাচটি ১৯ ডিসেম্বর মাঠে গড়াবে। একইদিন প্রথম সেমিফাইনালে ভারত ও শ্রীলঙ্কা মুখোমুখি হবে।

দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায় বাংলাদেশ। ওপেনিং জুটিতে বাংলাদেশ যুবারা ৮৪ রান যোগ করে। দারুণ ছন্দে থাকা ওপেনার জাওয়াদ আবরার ৩৬ বলে ৪৯ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে চারটি করে চার ও ছক্কা আসে। এর আগে আফগানিস্তানের বিপক্ষে তিনি ৯৬ রানের ইনিংস খেলেছিলেন। নেপালের বিপক্ষে পেয়েছিলেন হার না মানা ফিফটি। তার সঙ্গী রিফাত বেগ ৩৬ রান যোগ করেন।

NEW21
NEW21

রানের আশা দিয়ে আউট হন বাংলাদেশের পরের দুই ব্যাটারও। অধিনায়ক তামিম তিনে নেমে ৪৮ বলে ২৯ রান যোগ করেন। চারে নামা কালাম সিদ্দিকী ৬০ বলে ৩২ রান তোলেন। বাংলাদেশের যুবারা ৩০তম ওভারে ১৬৩ রানে ৪ উইকেট হারায়। সেখান থেকে ১৭৮ রানে ৭ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে। শেষ পর্যন্ত ৪৬.৩ ওভারে স্কোরবোর্ডে ২২৫ রান তুলে অলআউট হয় গত বছর ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ী তামিমরা। লোয়ারে উইকেটরক্ষক ফরিদ হাসান ২৯ রান যোগ করে লড়াই করার পুঁজি এনে দেন।

জবাব দিতে নেমে ইকবাল হোসেন ইমন ও সামিউন বাশিরের বোলিং তোপে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কার যুবা ক্রিকেট দল। তারা ২৬ রানে প্রথম উইকেট হারালেও ৪৪ রানে ৪ উইকেট হয়ে যায়। ১২৬ রানে ৮ উইকেট হারিয়ে বড় হারের পথে পা বাড়ায়। সেখান থেকে নবম উইকেট ৫৬ রানের জুটি গড়ে ম্যাচে ফেরে লঙ্কানরা। ছয়ে নামা চামিকা হেনাতিগালা ৬৭ বলে ৪১ রান যোগ করেন। আটে নামা আদম হিলমি ৩৮ বলে ৩৯ রান করেন। হিলমিকে আউট করে ইমন দলের জয়ের পথ সুগম করেন।

বাংলাদেশের হয়ে বল হাতে পেসার ইমন ১০ ওভারে ৩৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। বাঁ-হাতি স্পিনার শাহরিয়ার আহমেদ ১০ ওভারে ২৭ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। এছাড়া সামিউন ২ উইকেট নেন। সাদ ইসলাম ও তামিম একটি করে উইকেট নেন। লঙ্কান ডানহাতি স্পিনার কাভিমা গোমেজ ৩৮ রান দিয়ে ৪ উইকেট নেন। রাসিথ নিমসারা ও বিরান চামুদিতা নেন দুটি করে উইকেট।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

শ্রীলঙ্কানদের হারিয়ে সেমিতে পাকিস্তানকে পেল টাইগাররা

আপডেট সময় : ০৭:৩৮:১৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫