ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অতিরিক্ত কাজকে স্বাভাবিক ভাবা—এই প্রবণতা বন্ধ করা এখন জরুরি মমতার দলের সাবেক সাংসদ দীনেশ ত্রিবেদী হচ্ছেন বাংলাদেশে ভারতের নতুন রাষ্ট্রদূত শিবিরের সাবেক নেতাদের এনসিপিতে ফেরার হিড়িক সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026 বগুড়ায় নীরব ভোট, শেরপুর-৩ এ জামায়াতের বর্জন—নির্বাচনে ছায়া উত্তেজনা কুমিল্লা বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুনে ৩ বাস ভস্মীভূত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন সোহেল রানা অধ্যাদেশ ইস্যুতে উত্তাপ, ড. ইউনূসকে রাস্তায় নামতে বললেন নাহিদ নববর্ষে পরিবর্তন, ‘মঙ্গল’–‘আনন্দ’ ছেঁটে ‘বৈশাখী শোভাযাত্রা’ ঘোষণা ঘোড়া বিক্রি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: ওসি খন্দকার নাসির উদ্দিনের প্রতিবাদ

আনার হত্যা: খাগড়াছড়ি থেকে গ্রেফতার মোস্তাফিজ-ফয়সাল

  • অনলাইন ডেস্ক-
  • আপডেট সময় : ১১:৪১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪
  • ৭৯ বার পড়া হয়েছে

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় পলাতক দুই আসামি মোস্তাফিজুর রহমান ও ফয়সাল আলীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ বুধবার (২৬ জুন) বিকেল ৪টার দিকে খাগড়াছড়ি ও চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ে হেলিকপ্টার দিয়ে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। হেলিকপ্টারযোগে তাদের ঢাকায় আনা হচ্ছে। রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু ট্রাই-টাওয়ারে হেলিকপ্টারটি নামবে।

ডিবির এক সূত্র জানিয়েছে, রাজারবাগ অথবা পূর্বাচলের যেকোনো এক জায়গায় নামানো হবে আসামিদের। এর আগে, দুজনের সন্ধানে হেলিকপ্টার দিয়ে সাঁড়াশি অভিযানে নামে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ। যার নেতৃত্ব দেন অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ। একাধিক টিম খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি এলাকায় সাঁড়াশি অভিযান চালায়। ধারণা করা হচ্ছে, তাদের গোপন অবস্থান জানতে পেরেই চালানো হয় ওই সাঁড়াশি অভিযান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অতিরিক্ত কাজকে স্বাভাবিক ভাবা—এই প্রবণতা বন্ধ করা এখন জরুরি

আনার হত্যা: খাগড়াছড়ি থেকে গ্রেফতার মোস্তাফিজ-ফয়সাল

আপডেট সময় : ১১:৪১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪