ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অতিরিক্ত কাজকে স্বাভাবিক ভাবা—এই প্রবণতা বন্ধ করা এখন জরুরি মমতার দলের সাবেক সাংসদ দীনেশ ত্রিবেদী হচ্ছেন বাংলাদেশে ভারতের নতুন রাষ্ট্রদূত শিবিরের সাবেক নেতাদের এনসিপিতে ফেরার হিড়িক সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026 বগুড়ায় নীরব ভোট, শেরপুর-৩ এ জামায়াতের বর্জন—নির্বাচনে ছায়া উত্তেজনা কুমিল্লা বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুনে ৩ বাস ভস্মীভূত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন সোহেল রানা অধ্যাদেশ ইস্যুতে উত্তাপ, ড. ইউনূসকে রাস্তায় নামতে বললেন নাহিদ নববর্ষে পরিবর্তন, ‘মঙ্গল’–‘আনন্দ’ ছেঁটে ‘বৈশাখী শোভাযাত্রা’ ঘোষণা ঘোড়া বিক্রি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: ওসি খন্দকার নাসির উদ্দিনের প্রতিবাদ

ইন্দোনেশিয়ায় ভূমিধস ও বন্যায় মৃতের সংখ্যা ২০০ পেরোল

  • NEWS21 Staff Musabbir
  • আপডেট সময় : ০৫:০৪:১২ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

ইন্দোনেশিয়ায় ভূমিধস ও বন্যায় মৃতের সংখ্যা ২০০ পেরোল

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। স্থানীয় সময় শনিবার (২৯ নভেম্বর) দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার (বিএনবিপি) সবশেষ তথ্যের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

পশ্চিম সুমাত্রার আঞ্চলিক দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র ইলহাম ওহাব শুক্রবার রাতে বলেছেন, ‘আজ রাত পর্যন্ত ৬১ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আরও ৯০ জনকে খুঁজে বের করার চেষ্টা চলছে।’ এর আগে প্রদেশটিতে মৃতের সংখ্যা ২৩ জন বলা হয়েছিল।

এছাড়া উত্তর সুমাত্রায় আরও ১১৬ জন এবং আচেহ প্রদেশে অন্তত ৩৫ জন মারা গেছেন বলে সংস্থার প্রকাশিত তথ্য থেকে জানা গেছে।
 
বিএনবিপি ইউটিউব চ্যানেলে প্রচারিত এক মিডিয়া ব্রিফিংয়ে সংস্থাটির এক মুখপাত্র বলেন, আজ (শুক্রবার) পর্যন্ত আমরা ১১৬ জনের মৃত্যু তথ্য নিশ্চিত করছি। এছাড়া এখনও ৪২ জনের নিখোঁজ থাকার খবর পেয়েছি। প্রতিকূলআবহাওয়ার কারণে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম জাকার্তা গ্লোব জানিয়েছে, স্থল ও আকাশ পথে উদ্ধারকারী দলগুলো কাজ করছে। তবে যোগাযোগ ব্যবস্থা  নষ্ট হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।
 
ইন্দোনেশিয়া ছাড়াও প্রতিবেশী মালয়েশিয়া ও থাইল্যান্ডেও টানা ভারি বৃষ্টিতে সাম্প্রতিক সময়ে বহু মানুষের মৃত্যু হয়েছে।
 
শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটওয়াহ’র প্রভাবে সৃষ্ট প্রচণ্ড প্রাকৃতিক দুর্যোগে মৃতের সংখ্যা ১২৩ জনে দাঁড়িয়েছেন। এছাড়া আরও ১৩০ জন নিখোঁজ রয়েছে।
দেশটির দুর্যোগ ব্যবস্থা বিভাগের (ডিএমসি) বরাতে শনিবার (২৯ নভেম্বর) এ তথ্য জানিয়েছে এএফপি।
NEW21
NEW21
 
গত শুক্রবার (২৮ নভেম্বর) সকালে দ্বীপদেশটির ওপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড়টি। দেশটির আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার ঘূর্ণিঝড় ডিটওয়াহ শ্রীলঙ্কা থেকে সরে এসে উত্তরে প্রতিবেশী ভারতের দিকে অগ্রসর হচ্ছে। কিন্তু এর আগে দেশটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এটি।
ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অতিরিক্ত কাজকে স্বাভাবিক ভাবা—এই প্রবণতা বন্ধ করা এখন জরুরি

ইন্দোনেশিয়ায় ভূমিধস ও বন্যায় মৃতের সংখ্যা ২০০ পেরোল

আপডেট সময় : ০৫:০৪:১২ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫