ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৮ ঘণ্টারও বেশি সময় ফুটবল শূন্যে ভাসিয়ে গড়লো বিশ্ব রেকর্ড নারায়ণগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, লুট ৭ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার চার খনি থেকে উত্তোলন হলো ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ সায়েন্সল্যাবে ‘অধ্যাদেশ মঞ্চ’: নতুন কর্মসূচির ঘোষণা আন্দোলনকারীদের বিয়ের কথা স্বীকার করেই সিনেমায় পা, পরে হয়ে ওঠেন মহানায়িকা ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুলের পদত্যাগ নিশ্চিত হলেই মাঠে ফিরবেন ক্রিকেটাররা সিঙ্গাপুরে জুবিন গার্গ মৃত্যু ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে শীতের দাপট বাড়তে পারে আজ থেকেই সব বই পেতে শিক্ষার্থীদের আরও ১৫ দিনের ধৈর্য, ব্যর্থ এনসিটিবি পাখিপ্রেমীর উদ্যোগে পাবনার প্রকৃতিতে মুক্তি পেল আটটি পাতিসরালি

হংকংয়ের বহুতল ভবনে ভয়াবহ আগুন, মৃত্যু বেড়ে ১২

  • NEWS21 staff Musabbir khan
  • আপডেট সময় : ০৬:৫৬:১০ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

হংকংয়ের বহুতল ভবনে ভয়াবহ আগুন, মৃত্যু বেড়ে ১২

হংকংয়ের একটি আবাসিক এলাকার বহুতল ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ১২ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ১৬ জন। নিহতদের মধ্যে আছেন নারী ও শিশু।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি বুধবার জানিয়েছে, বাঁশের তৈরি অস্থায়ী কাঠামো থেকে তাই পো জেলার ওয়াং ফুক কোর্টের অন্তত তিনটি অ্যাপার্টমেন্ট ব্লকে আগুন ছড়িয়ে পড়ে। নিহতদের মধ্যে কয়েকজন ফায়ার সার্ভিসের সদস্য।

অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় প্রশাসন উচ্চ সতর্কতা জারি করেছে। ঘটনাস্থলের আশপাশের বাসিন্দাদের বাসার দরজা, জানালা বন্ধ রাখার অনুরোধ করেছে ফায়ার সার্ভিস। সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, ভবনের ভেতরে বেশ কয়েকজন আটকে আছেন। তাদের মধ্যে কয়েকজন বয়সে প্রবীণ।

স্থানীয় বাসিন্দা ৮৩ বছর বয়সী চ্যান কুয়ং বলেন, ভবনগুলোতে আগুনের সতর্কতা ব্যবস্থা আছে। কিন্তু সেগুলো বাজেনি। আগুন টের পেয়ে বাসিন্দারা দৌড়ে বাইরে যান।

NEW21
NEW21

সতর্ক সংকেত না বাজার কথা জানিয়েছেন তাই পো জেলার সাবেক কাউন্সিলর হারম্যান ইউ কুয়ানও। তিনি বলেন, এক নিরাপত্তকর্মী গিয়ে জানানোর পর ভবনের বাসিন্দারা তাড়াহুড়া করে বাইরে বের হতে শুরু করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

২৮ ঘণ্টারও বেশি সময় ফুটবল শূন্যে ভাসিয়ে গড়লো বিশ্ব রেকর্ড

হংকংয়ের বহুতল ভবনে ভয়াবহ আগুন, মৃত্যু বেড়ে ১২

আপডেট সময় : ০৬:৫৬:১০ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫