ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আবুলের শাস্তি দাবিতে উত্তেজনা, পাল্টা কর্মসূচি ঘিরে বাউলদের ওপর আক্রমণ

  • NEWS21 Staff Musabbir
  • আপডেট সময় : ০৪:৪৬:০৮ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

আবুলের শাস্তি দাবিতে উত্তেজনা, পাল্টা কর্মসূচি ঘিরে বাউলদের ওপর আক্রমণ

ধর্ম অবমাননার মামলায় গ্রেপ্তার বাউলশিল্পী আবুল সরকারের শাস্তি এবং বাউলদের ‘ইসলামবিরোধী’ কার্যক্রম বন্ধের দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ‘তৌহিদী জনতা’। অপরদিকে আবুল সরকারের মুক্তির দাবিতে তার অনুসারীরা শহরের শহীদ মিনারের দক্ষিণ পাশে অবস্থান নিলে তাদের ওপর হামলা ও ধাওয়া দেওয়ার ঘটনা ঘটেছে। হামলায় আবুল সরকারের তিন অনুসারী আহত হয়েছেন।

আহতরা হলেন- শিবালয় উপজেলার শাকরাইল গ্রামের আব্দুল আলীম (২৫), সিংগাইরের তালেবপুর গ্রামের আরিফুল ইসলাম (২৯) ও হরিরামপুরের কামারঘোনা গ্রামের জহিরুল ইসলাম (৩২)। পরে পুলিশ তাদের উদ্ধার করে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এ ঘটনায় শহরজুড়ে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে।

এর আগে সকাল ১০টায় ‘তৌহিদী জনতা’র ব্যানারে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। পরে তারা পোস্ট অফিস মোড়ে একটি সমাবেশ করে। এতে বক্তব্য দেন হাফেজ মাওলানা আশিকুর রহমান, মাওলানা মুফতি সাঈদ নূর, মাওলানা মুফতি মামুনুর রশীদ, মাওলানা মুফতি নুরুল ইসলাম, মাওলানা মুফতি শামছুল আলম মাওলানা মো. সালাহ উদ্দিন প্রমুখ।

পরে তারা বাউল শিল্পী আবুল সরকারের শাস্তি ও বাউলদের ‘ইসলামবিরোধী’ কার্যক্রম বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।

NEW21
NEW21

অপরদিকে সমাবেশ চলাকালে শহীদ মিনারের পাশে অবস্থান নেন বাউলশিল্পী আবুল সরকারের লোকজন। এসময় ‘তৌহিদ জনতা’র সমাবেশের লোকজন তাদের ধাওয়া দেয়। হামলা থেকে বাঁচতে কয়েকজন পুকুরে নামেন। হামলায় তিন বাউল শিল্পী আহত হন। তাদের মানিকগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, তৌহিদী জনতার বিক্ষোভ মিছিলটি শান্তিপূর্ণভাবেই শহরে প্রবেশ করছে। এ সময় হঠাৎ করেই মিছিলের ভেতর থেকে কিছু লোকজন বাউলদের উদ্দেশ্য করে ধাওয়া দেয়। মুহূর্তেই পরিবেশ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং তিন বাউল শিল্পী আহত হন। এই ঘটনায় কেউ অভিযোগ করলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

এর আগে গত ৪ নভেম্বর মানিকগঞ্জ জেলার ঘিওরের জাবরা এলাকায় গানের আসরে ধর্ম অবমাননা ও কটূক্তি কটূক্তি করেন বাংলাদেশ বাউল সমিতির সভাপতি আবুল সরকার। ধর্ম অবমাননা ও কটূক্তির অভিযোগে গত বৃহস্পতিবার ২০ নভেম্বর তাকে গ্রেপ্তার করে মানিকগঞ্জের গোয়েন্দা পুলিশ। এরপর মুফতি আব্দুল্লাহ বাদী হয়ে ঘিওর থানায় একটি ধর্ম অবমাননার মামলা করেন। আজ রোববার দুপুরে আদালতে কারাগারে থাকা আবুল সরকারের জামিন শুনানি হয়। শুনানি শেষে আদালত আবুল সরকারের জামিন নামঞ্জুর করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আবুলের শাস্তি দাবিতে উত্তেজনা, পাল্টা কর্মসূচি ঘিরে বাউলদের ওপর আক্রমণ

আপডেট সময় : ০৪:৪৬:০৮ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫