ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

শততম টেস্টে মুশফিকের উপলক্ষ্যে দারুণ জয় বাংলাদেশের

  • Marisa hossain
  • আপডেট সময় : ০২:৫০:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

শততম টেস্টে মুশফিকের উপলক্ষ্যে দারুণ জয় বাংলাদেশের

মুশফিকুর রহিমের ঐতিহাসিক শততম টেস্টে জয়ের মঞ্চ প্রস্তুত ছিল চতুর্থ দিনেই। জয়ের জন্য শেষ দিনে প্রয়োজন ছিল মাত্র ৪ উইকেটের। তবে আইরিশ ব্যাটার কার্টিস ক্যাম্ফারের ইস্পাত-কঠিন প্রতিরোধে সকালের সেশনে অপেক্ষা বাড়ে স্বাগতিকদের। শেষ পর্যন্ত সব বাধা টপকে মিরপুর টেস্টে ২১৭ রানের বিশাল জয়ে মুশফিককে উপযুক্ত উপহারই দিল নাজমুল হোসেন শান্তর দল। এই জয়ে ২-০ ব্যবধানে সিরিজও নিজেদের করে নিল টাইগাররা।

৫০৯ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিন শেষে ৬ উইকেটে ১৭৬ রান তুলেছিল আয়ারল্যান্ড। পঞ্চম ও শেষ দিনে ক্যাম্ফারের লড়াইয়ে একসময় ড্রয়ের স্বপ্নও দেখছিল সফরকারীরা। এক প্রান্ত আগলে রেখে ২৫৯ বল মোকাবিলায় ৭১ রানের অপরাজিত ইনিংস খেলেন ক্যাম্ফার। তাকে যোগ্য সঙ্গ দেন গ্যাভিন হোয়ে (১০৪ বলে ৩৭)।

তবে দ্বিতীয় সেশনের মাঝপথে জ্বলে ওঠেন বাংলাদেশি স্পিনাররা। ক্যাম্ফারকে অপর প্রান্তে রেখে একে একে বাকি সব উইকেট তুলে নিলে ১১৩.৩ ওভারে ২৯১ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ডের দ্বিতীয় ইনিংস। বাংলাদেশের হয়ে বল হাতে স্পিন-বিষ ছড়িয়েছেন তাইজুল ইসলাম ও হাসান মুরাদ। দুজনেই শিকার করেছেন ৪টি করে উইকেট।

এর আগে পুরো ম্যাচজুড়েই ছিল বাংলাদেশের একচ্ছত্র আধিপত্য। নিজেদের প্রথম ইনিংসে মুশফিকুর রহিম ও লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরিতে ৪৭৬ রান সংগ্রহ করে স্বাগতিকরা। জবাবে তাইজুল ইসলামের ৪ উইকেটের সুবাদে আয়ারল্যান্ড প্রথম ইনিংসে অলআউট হয় ২৬৫ রানে।

NEW21
NEW21

২য় ইনিংসে ৪ উইকেটে ২৯৭ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। যেখানে মাহমুদুল হাসান জয় ৬০, সাদমান ইসলাম ৭৮ এবং মুমিনুল হক ৮৭ রান করেন। শততম টেস্টের দুই ইনিংসেই ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন মুশফিক। দ্বিতীয় ইনিংসে ৫৩ রানে অপরাজিত ছিলেন তিনি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

শততম টেস্টে মুশফিকের উপলক্ষ্যে দারুণ জয় বাংলাদেশের

আপডেট সময় : ০২:৫০:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫