ঢাকা ১২:৩২ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

পাকিস্তানে ফের আত্মঘাতী বোমা হামলা, নিহত ১২

  • NEWS21 staff Musabbir khan
  • আপডেট সময় : ০৫:১০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

পাকিস্তানে ফের আত্মঘাতী বোমা হামলা, নিহত ১২

ভারতের রাজধানী নয়াদিল্লির লালকেল্লায় গাড়িতে বোমা বিস্ফোরণের কয়েক ঘণ্টা পর পাকিস্তানের ইসলামাবাদেও একই ঘটনা ঘটেছে। আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন, আহতের সংখ্যা ২৭। মঙ্গলবার জেলা আদালতের পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম ডন। ঘটনাটি এমন সময়ে ঘটলো যখন ইসলামাবাদে একটি আন্তর্জাতিক সম্মেলন চলছে। একইসঙ্গে রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছে পাকিস্তান-শ্রীলঙ্কা।

জেলা আদালতের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি জানান, বিস্ফোরণের ঘটনাটি ঘটে দুপুর সাড়ে ১২টার পর। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পরিস্থিতির ওপর নজর রাখছেন।

মহসিন নাকভি জানান, হামলাকারী আদালতের বাইরে প্রায় ১২ মিনিট ধরে অবস্থান করে। প্রথমে সে আদালতের ভেতরে ঢোকার চেষ্টা করেছিল। কিন্তু ব্যর্থ হয়ে পুলিশের গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ ঘটায়। কয়েক ঘণ্টার মধ্যে হামলাকারীর পরিচয় জানা যাবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

NEW21
NEW21

সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আদালত ভবনের পাশের একটি গাড়ি থেকে ধোঁয়া উড়ছে। এএফপিকে আইনজীবী রুস্তম মালিক বলেন, গাড়ি পার্ক করে আদালত প্রাঙ্গণে ঢুকতেই গেটের কাছে বিকট শব্দ শুনতে পান। এরপরই লোকজনের ছোটাছুটি ও ক্ষতিগ্রস্ত গাড়ি দেখেন।

প্রত্যক্ষদর্শী রুস্তম মালিক আরো বলেন, ঘটনার পর আইনজীবী ও পথচারীরা এদিক-সেদিক ছুটতে শুরু করেন। আদালত প্রাঙ্গণের প্রবেশ পথে দুটি মৃতদেহ ও কয়েকটি গাড়িতে আগুন জ্বলতেও দেখা গেছে।

প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ উভয়ই এ ঘটনাকে আত্মঘাতী বলে উল্লেখ করেছেন। এক্স-এ দেওয়া পোস্টে প্রেসিডেন্ট নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। অপরদিকে প্রতিরক্ষামন্ত্রী সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, আমরা বর্তমানে যুদ্ধ পরিস্থিতির মধ্যে আছি। আজকের ঘটনা একটি সতর্ক বার্তা। এমন পরিবেশে আফগান শাসকদের সঙ্গে আলোচনা সফল হওয়ার আশা করাটা অনুচিত।

সোমবার সন্ধ্যায় ভারতের নয়াদিল্লির ঐতিহাসিক স্থান লালকেল্লার সামনেও গাড়িতে বোমা বিস্ফোরণে বেশ কয়েকজন নিহত হন। দেশটির পুলিশ জানিয়েছে, বিস্ফোরণটি সম্ভবত আন্তর্জাতিক ও আন্তঃরাজ্য সন্ত্রাসী চক্রের কাজ। ঘটনার কয়েকদিন আগে বিস্ফোরকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা জইশ-ই-মোহাম্মদ ও আনসার গজওয়াতুল হিন্দ নামের সংগঠনের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। এই চক্রের আরেক সদস্যই হামলার সঙ্গে জড়িত বলে সন্দেহ পুলিশের।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

পাকিস্তানে ফের আত্মঘাতী বোমা হামলা, নিহত ১২

আপডেট সময় : ০৫:১০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫