ঢাকা ১১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ১ নং ওয়ার্ডের সিআইখোলা এলাকায় মাদক বিক্রি করতে নিষেধ ৪৪ বছর পর ‘দম’-এ ফিরে সেই স্মরণীয় গান গাইলেন সাবিনা ইয়াসমিন মার্কিন গোয়েন্দা তথ্য: ইরানের শাসনব্যবস্থায় ভাঙনের আশঙ্কা নেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ব্যারিস্টার কায়সার কামাল হলেন নতুন ডেপুটি স্পিকার রানার ঝড়ো গতিতে সাজঘরে ফিরলেন পাকিস্তানের তিন টপ অর্ডার ব্যাটার আলুর বস্তাপ্রতি ২০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতাদের বিরুদ্ধে প্রথমবার বাংলাদেশের চলচ্চিত্রে দেখা যাবে বলিউডের নাতালিয়াকে দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ক্রেতাদের মধ্যে বাড়ছে উদ্বেগ

অভিমান পেরিয়ে টেস্ট নেতৃত্বে ফিরলেন শান্ত

  • NEWS21 staff Musabbir khan
  • আপডেট সময় : ০৬:২৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

অভিমান পেরিয়ে টেস্ট নেতৃত্বে ফিরলেন শান্ত

গত জুনে টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। ওয়ানডে নেতৃত্ব হারানোর পর তিন ফরম্যাটে আলাদা অধিনায়কের জটিলতাকে কারণ হিসেবে দেখিয়েছিলেন তিনি। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর ঠিক আগ মুহূর্তে নাটকীয়ভাবে সেই দায়িত্বে ফিরলেন শান্ত। আগামীকাল (মঙ্গলবার) সিলেটে সিরিজের প্রথম টেস্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে এসে শান্ত তার এই প্রত্যাবর্তনের পেছনের কারণ ব্যাখ্যা করেছেন।

নেতৃত্বে ফেরা প্রসঙ্গে শান্ত বলেন, ‘তিন ফরম্যাটে আলাদা অধিনায়ক থাকায় আমি আগেই সরে গিয়েছিলাম। কিন্তু এখন বোর্ডের সঙ্গে আলোচনায় সব পরিষ্কার। আমি কনফিডেন্ট, কোনো জটিলতা হবে না। অন্য দুইজন ক্যাপ্টেনের (লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ) সঙ্গেও কথা হয়েছে। এখন আমাদের মধ্যে ভালো যোগাযোগ আছে। এ কারণেই মনে হয়েছে (ফেরার) সময়টা সঠিক।’

NEW21
NEW21

অধিনায়কত্ব ছাড়ার পরের সময়টাকেও তিনি ইতিবাচক হিসেবেই দেখছেন। শান্ত যোগ করেন, ‘এই সময়টায় ভালোই ছিলাম। এখন বোর্ডের যে যোগাযোগ, যে মনোভাব তা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি বিশ্বাস করি দলই সবার আগে। বোর্ডে থাকা সাবেক ক্রিকেটারদের চিন্তাধারা আমার ভালো লেগেছে। তাই ফিরেছি।’

এই সিরিজেই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে মুশফিকুর রহিম শততম টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন (দ্বিতীয় টেস্টে)। সতীর্থের এই অর্জনকে জয় দিয়ে উদযাপন করতে চান তিনি। শান্ত বলেন, ‘মুশফিক ভাইকে নিয়ে আলাদা একটা ভালো লাগা কাজ করছে। তার অভিজ্ঞতা আমাদের ড্রেসিং রুমে ভীষণ কাজে দেয়। আমরা চাই, দুইটা টেস্টই যেন জয়ের মাধ্যমে উদযাপন করতে পারি।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

অভিমান পেরিয়ে টেস্ট নেতৃত্বে ফিরলেন শান্ত

আপডেট সময় : ০৬:২৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫